ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু ৪ মে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 8 মিনিট আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু ৪ মে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু ৪ মে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু ৪ মে

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রধান আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) ২০২৫–২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ৪ মে। টুর্নামেন্টটি চলবে ১১ জুন পর্যন্ত, যেখানে ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে।

আসন্ন এই মৌসুমে ফরম্যাটে এসেছে পরিবর্তন। এবার থাকছে না সুপার লিগ পর্ব; পুরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একক লিগ পদ্ধতিতে। তবে নিয়ম অনুযায়ী নিচের সারির দলগুলোর জন্য থাকছে রেলিগেশন লিগ, যেখান থেকে নির্ধারিত হবে কোন দলগুলো প্রথম বিভাগে অবনমিত হবে।

মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। এর মধ্যে লিগ পর্বে থাকবে ৬৬টি ম্যাচ, আর রেলিগেশন লিগে হবে ৩টি ম্যাচ।