৩০ মাস পর ফিরেই উইকেটশূন্য, রিপনের ব্যয়বহুল স্পেল
৩০ মাস পর ফিরেই উইকেটশূন্য, রিপনের ব্যয়বহুল স্পেল
৩০ মাস পর ফিরেই উইকেটশূন্য, রিপনের ব্যয়বহুল স্পেল
দীর্ঘ ৩০ মাস পর আবারও জাতীয় দলের একাদশে জায়গা করে নিয়েছেন পেসার রিপন মন্ডল। যদিও এটি তার অভিষেক ম্যাচ নয়, বরং দীর্ঘ বিরতির পর দলে ফেরার ম্যাচ।
রিপনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২৩ এশিয়ান গেমসে। ওই আসরের ম্যাচগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় সেখানেই তার অভিষেক সম্পন্ন হয়। তবে এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি এই পেসার। দীর্ঘ অপেক্ষার পর আবার দলে ডাক পেয়েই একাদশে জায়গা করে নিয়েছেন রিপন।
আজ ম্যাচের তৃতীয় ওভারে বল করতে আসেন রিপন। খরচা করেন ১০ রান। ৯ম ওভারে আবারো তাকে আক্রমনে ফেরান অধিনায়ক লিটন। এবার তিনি খরচা করেন ৮ রান। নিজের তৃতীয় ওভারে দেন ১৬ রান। ইনিংস এবং রিপনের শেষ ওভারে অবশ্য কামব্যাক করেন তিনি। এবার তিনি খরচ করেন মাত্র ৬ রান।পান নি কোনো উইকেটের দেখা।
প্রথম টি-টি-টোয়েন্টিতে রিপন ৪ ওভারে ৩৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। ইকোনমি ৯.৮। ফেরাটা সুখকর হলো না।
