কার্সের চোটে দলে মাদুশঙ্কা, বোলিং শক্তি বাড়াতে হায়দ্রাবাদের নতুন সিদ্ধান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কার্সের চোটে দলে মাদুশঙ্কা, বোলিং শক্তি বাড়াতে হায়দ্রাবাদের নতুন সিদ্ধান্ত

কার্সের চোটে দলে মাদুশঙ্কা, বোলিং শক্তি বাড়াতে হায়দ্রাবাদের নতুন সিদ্ধান্ত

কার্সের চোটে দলে মাদুশঙ্কা, বোলিং শক্তি বাড়াতে হায়দ্রাবাদের নতুন সিদ্ধান্ত

ইনজুরিতে ছিটকে যাওয়া ব্রাইডন কার্সের পরিবর্তে শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।আইপিএলের বাকি সময়ের জন্য তাকে ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৬ মৌসুমের আগে কার্সকে ধরে রাখলেও টুর্নামেন্ট শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পূর্বে নেটে ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান তিনি। শুরুতে দ্রুত সেরে ওঠার আশা করা হলেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি এই ইংলিশ পেসারের।

আন্তর্জাতিক ক্রিকেটে মাদুশঙ্কার অভিজ্ঞতা সীমিত হলেও কার্যকর। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট, ২৮টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ৭০টি উইকেট। আইপিএলে এখনো অভিষেক হয়নি এই পেসারের। ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে থাকলেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠে নামা হয়নি তার।

এদিকে ইনজুরি ও অফফর্মে হায়দ্রাবাদের বোলিং ইউনিট বেশ চাপে রয়েছে। অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরি থেকে সেরে ওঠার পথে, আর হার্শাল প্যাটেল ও জয়দেব উনাদকাট প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ফলে দলটি বিকল্প খুঁজতে বাধ্য হয়।

এরই ধারাবাহিকতায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় দুই তরুণ প্রফুল হিঙ্গে ও সাকিব হুসেইনের। তারা দুজনই চারটি করে উইকেট নিয়ে দলকে ৫৭ রানের বড় জয় এনে দেন।

বর্তমানে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের।