বোলিংয়ে এলোমেলোতা ও ফিল্ডিং ব্যর্থতায় দিন হারিয়েছে বাংলাদেশ - সালাউদ্দিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বোলিংয়ে এলোমেলোতা ও ফিল্ডিং ব্যর্থতায় দিন হারিয়েছে বাংলাদেশ - সালাউদ্দিন

বোলিংয়ে এলোমেলোতা ও ফিল্ডিং ব্যর্থতায় দিন হারিয়েছে বাংলাদেশ - সালাউদ্দিন

বোলিংয়ে এলোমেলোতা ও ফিল্ডিং ব্যর্থতায় দিন হারিয়েছে বাংলাদেশ - সালাউদ্দিন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে বড় স্কোর গড়লেও বল হাতে নিয়ন্ত্রণ হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বোলিংয়ে ছন্দ না থাকায় ম্যাচের গতি প্রতিপক্ষের দিকে চলে যায় বলে মনে করছেন দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বোলিং পরিকল্পনা ও টেস্ট ক্রিকেটের চাহিদা নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরতে গিয়ে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাংলাদেশ দল কীভাবে আরও ৫০ রান বাড়াতে পারত এবং বোলিংয়ে কোথায় ঘাটতি ছিল সে বিষয়টি ব্যাখ্যা করেন। এই প্রসঙ্গে তিনি বলেন,

“আমার মনে হয়, আমরা চার ’শ রান পার করলেও আরো ৫০ রান করতে পারলে ভালো হতো। বোলিংয়ে আজ আমরা এলোমেলোভাবে বোলিং করেছি। টেস্ট ক্রিকেটে চাপ সৃষ্টি করার জন্য লাইন-লেংথ বজায় রেখে বল করতে হয়। যেহেতু এটি টেস্ট ক্রিকেট, আমাদের বিশ্লেষণের সুযোগ আছে কোথায় বল করলে ব্যাটাররা বেশি চাপে থাকবে।”

পাকিস্তানের ব্যাটিং সহজ হয়ে যাওয়ার পেছনে বাংলাদেশের বাজে বোলিংয়ের ভূমিকা ছিল বলে আরেক দফা মন্তব্য করেন সালাউদ্দিন। ম্যাচে রান রেট বেড়ে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,

‘অনেক সময় বাজে বল করলে ব্যাটিং খুব সহজ হয়ে যায়। আজ আমরা কিছুটা এলোমেলো বল করেছি, যার ফলে রান দ্রুত উঠেছে। আমরা যদি সঠিক চ্যানেলে বল করতাম, তবে হয়তো পাকিস্তান এত সহজে রান করতে পারত না।’

পেস বোলিং আক্রমণ নিয়ে এখনো ম্যাচে ফেরার সুযোগ আছে বলে আশাবাদী এই কোচ। তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা কার্যকর করতে পারলে দ্রুত উইকেট তুলে নেওয়া সম্ভব। এ বিষয়ে তিনি বলেন,

‘এই উইকেটে এখনো বোলারদের অনেক কিছু করার আছে। বিশেষভাবে পেস বোলারদের। আজকে আমরা এক সেশন ভালো বল করি নাই। এটা সবাই বুঝতে পারছে, আমরা ভালো করি নাই। তবে ঘুরে দাঁড়ানো সম্ভব। এটা দ্রুতই করতে হবে। আমাদের পেসাররা সবসময় ম্যাচ জিতিয়েছে, তারা অভিজ্ঞ। আমার মনে হয় তারা ভালো করবে। পেস বোলাররা ভালো করলে দ্রুত পাকিস্তানের উইকেট পড়ার সুযোগ আছে।’