কিশোর বয়সেই রেকর্ডের ঝড়, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর দাপট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কিশোর বয়সেই রেকর্ডের ঝড়, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর দাপট

কিশোর বয়সেই রেকর্ডের ঝড়, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর দাপট

কিশোর বয়সেই রেকর্ডের ঝড়, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর দাপট

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং শক্তির নতুন সংজ্ঞা তৈরি করছেন ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ছক্কার বন্যা বইয়ে তিনি গড়ছেন একের পর এক রেকর্ড, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরলই বলা যায়।

টিনএজার হিসেবে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় এখন শীর্ষে উঠে এসেছেন এই তরুণ ওপেনার। এখন পর্যন্ত ২৬ ইনিংসে ৯৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি, ভেঙে দিয়েছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের আগের রেকর্ড। সূর্যবংশীর মোট ১০৫৮ রানের মধ্যে ৫৬৪ রানই এসেছে ছক্কা থেকে, যা তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রমাণ।

আইপিএলেও সমান দাপট দেখাচ্ছেন তিনি। ২০২৫ মৌসুমে অভিষেকের পর গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে গড়েন ভারতীয়দের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। পাশাপাশি মাত্র ২২৭ বল খেলে ৫০০ রান পূর্ণ করে ছাড়িয়ে যান গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড।

সাম্প্রতিক সময়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করে আরও একটি বিশ্বরেকর্ড গড়েন সূর্যবংশী। টি-টোয়েন্টিতে দ্রুততম ব্যাটার হিসেবে মাত্র ৪৭৩ বলে ১০০০ রান পূর্ণ করেন তিনি। এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে চারটি টি-টোয়েন্টি সেঞ্চুরি, যা টিনএজারদের মধ্যে সর্বোচ্চ।

সব মিলিয়ে অল্প বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের আধিপত্যের জানান দিচ্ছেন বৈভব সূর্যবংশী, যাকে ঘিরে ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যেই বড় প্রত্যাশা তৈরি হয়েছে।