জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান
-
1
নাহিদ রানার অভিষেকের দিনে জিতল পেশোয়ার
-
2
ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
-
3
টেস্ট কমিয়ে ওয়ানডেতে মনোযোগ, ক্যারিয়ার লম্বা করতে রশিদের নতুন পরিকল্পনা
-
4
দিনের আলোয় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, নেই কোনো দিবারাত্রির ম্যাচ
-
5
স্কুল ক্রিকেটের স্মৃতি আর নতুন প্রজন্মের স্বপ্নে ভেসে উঠল প্রাইম ব্যাংক টুর্নামেন্ট
জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান
জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান
জিম্বাবুয়েতে সাদা বলের সিরিজ খেলবে পাকিস্তান। নভেম্বর এবং ডিসেম্বরে জিম্বাবুয়েতে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাবর-রিজওয়ানরা।
পাকিস্তান ক্রিকেট দল এই বছরের শেষে জিম্বাবুয়ে সফর করবে একটি সীমিত ওভারের সিরিজের জন্য। তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। কুইন্স স্পোর্টস ক্লাব বুলাওয়েতে সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন করবে।
২৪, ২৬ এবং ২৮ নভেম্বর সিরিজের ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ যথাক্রমে ১, ৩ এবং ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উপযুক্ত প্রস্তুতি হিসেবে কাজ করবে ওয়ানডে সিরিজটি।
উপমহাদেশীয় এই দেশটি শেষবার ২০২০-২১ সালে জিম্বাবুয়ে সফর করেছিল, যেখানে তারা টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে। এবং টেস্ট সিরিজও ২-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
