সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় আটক ডেভিড ওয়ার্নার
সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় আটক ডেভিড ওয়ার্নার
সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় আটক ডেভিড ওয়ার্নার
সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নার।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রোববার পূর্ব সিডনির মারুব্রায় র্যান্ডম ব্রেথ টেস্টে পজিটিভ আসার পর ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হলে দ্বিতীয়বারের পরীক্ষাতেও তার রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার দ্বিগুণের বেশি পাওয়া যায়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, “একটি ভ্যানকে টেস্টিং সাইটের আগে থামতে এবং পার্ক করতে দেখা যায়। ট্রাফিক ও হাইওয়ে প্যাট্রোল কমান্ডের কর্মকর্তারা গাড়িটির কাছে গিয়ে চালক ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে রোডসাইড টেস্ট করান, যেখানে পজিটিভ ফল আসে।”
“পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় পরীক্ষায় ০.১০৪ মাত্রা পাওয়া যায়।”
ওয়ার্নারের বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ প্রেসক্রাইবড কনসেন্ট্রেশন অব অ্যালকোহল’ ধারায় অভিযোগ আনা হয়েছে, যা নিউ সাউথ ওয়েলসে ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার মধ্যে অ্যালকোহল থাকলে প্রযোজ্য।আগামী ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পরবর্তী ম্যাচ ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে।
