আফগানিস্তানের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ
-
1
নাহিদ রানার অভিষেকের দিনে জিতল পেশোয়ার
-
2
টেস্ট কমিয়ে ওয়ানডেতে মনোযোগ, ক্যারিয়ার লম্বা করতে রশিদের নতুন পরিকল্পনা
-
3
ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
-
4
দিনের আলোয় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, নেই কোনো দিবারাত্রির ম্যাচ
-
5
স্কুল ক্রিকেটের স্মৃতি আর নতুন প্রজন্মের স্বপ্নে ভেসে উঠল প্রাইম ব্যাংক টুর্নামেন্ট
আফগানিস্তানের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ
আজ (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের ৩০০তম আন্তর্জাতিক ম্যাচে আগে বোলিংয়ে নামছে টাইগাররা।
ওপেনিংয়ে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে দল ভরসা খুঁজবে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়দের কাছে। সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ছাড়াও স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তানের জার্সিতে সেদিকউল্লাহ অটলের অভিষেক। রাশিদ খান তরুণ ব্যাটার অটলের হাতে তুলে দিলেন অভিষেক ক্যাপ। স্পিন বিভাগে অভিজ্ঞ মোহাম্মদ নবী ও রাশিদ খানের সাথে অ্যাকশনে নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গজানফর। পেস বোলিং আক্রমণে গুলবেদিন নাইব, ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই।
বাংলাদেশ একাদশ-
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ-
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গজানফর, ফজলহক ফারুকি।
