বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 4 সেকেন্ড আগে
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের অভিজ্ঞ অ্যান্ডি পাইক্রফট।

ওয়ানডে সিরিজে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত রিচার্ড ইলিংওয়ার্থ ও নিতিন মেনন। তাঁদের সঙ্গে স্থানীয় আম্পায়ারদের মধ্যে থাকছেন তানভীর আহমেদ, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল ও মোরশেদ আলী খান।

১৭ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। ২০ এপ্রিল দ্বিতীয় ম্যাচে মাঠ সামলাবেন ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, আর টিভি আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন। সিরিজের শেষ ওয়ানডেতে, যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, অনফিল্ডে দেখা যাবে নিতিন মেনন ও মাসুদুর রহমান মুকুলকে এবং টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ইলিংওয়ার্থ।

অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিংয়ের পুরো দায়িত্বই পালন করবেন দেশীয় আম্পায়াররা। ২৭ এপ্রিল প্রথম ম্যাচে মাঠে থাকবেন গাজী সোহেল ও মোরশেদ আলী খান এবং টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ। পরবর্তী দুই ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও গাজী সোহেল।

পুরো সিরিজে চতুর্থ আম্পায়ার হিসেবে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল ও মোরশেদ আলী খান। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ২টায়।