স্লো ওভার-রেটের দায়ে বাংলাদেশকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা
স্লো ওভার-রেটের দায়ে বাংলাদেশকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা
স্লো ওভার-রেটের দায়ে বাংলাদেশকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা
বাংলাদেশকে স্লো ওভার-রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সোমবার ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় এই শাস্তি দেওয়া হয়।
ম্যাচ রেফারি এমিরেটস আইসিসি এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রফট নিশ্চিত করেন, মেহেদী হাসান মিরাজের দল নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল। সময় সমন্বয়ের পরও এই ঘাটতি থাকায় আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী শাস্তি কার্যকর করা হয়।
নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। ফলে দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ দলকে।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি এবং প্রস্তাবিত শাস্তিই কার্যকর করা হয়।
অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এই অভিযোগ উত্থাপন করেন।
