জীবন-মৃত্যুর লড়াইয়ে শাপুর জাদরান, বিরল রোগে আইসিইউতে সাবেক আফগান পেসার
-
1
পিএসএলের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক, মুজারাবানির পক্ষে এজেন্টের কঠোর প্রতিক্রিয়া
-
2
নাহিদ রানার আগুনে স্পেল, নিউজিল্যান্ড থেমে যায় ১৯৮ এ
-
3
১ বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
-
4
শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
-
5
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই
জীবন-মৃত্যুর লড়াইয়ে শাপুর জাদরান, বিরল রোগে আইসিইউতে সাবেক আফগান পেসার
জীবন-মৃত্যুর লড়াইয়ে শাপুর জাদরান, বিরল রোগে আইসিইউতে সাবেক আফগান পেসার
আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান গুরুতর অসুস্থ অবস্থায় ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিরল ও প্রাণঘাতী রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ)-এ আক্রান্ত হয়ে বর্তমানে আইসিইউতে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটার, যিনি আগামী জুলাইয়ে ৩৯ বছরে পা রাখবেন, গত জানুয়ারি থেকে দিল্লিতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের মতে, তিনি এইচএলএইচ-এর চতুর্থ ধাপে রয়েছেন, যা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে নিজ শরীরের টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করে। বিশেষ করে অস্থিমজ্জা, লিভার, প্লীহা ও লিম্ফ নোড এতে আক্রান্ত হয়।
শাপুর প্রথম অসুস্থ বোধ করেন গত বছরের অক্টোবর মাসে। শুরুতে একটি মারাত্মক সংক্রমণ ধরা পড়ে, যা পরবর্তীতে তার পুরো শরীরে ছড়িয়ে যায়। এমনকি তা মস্তিষ্কেও প্রভাব ফেলে। পরীক্ষায় যক্ষ্মা (টিবি) সংক্রমণের পাশাপাশি পরে ডেঙ্গুও ধরা পড়ে, যা তার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতিকে আরও ভেঙে দেয়। মার্চের শেষদিকে করা বোন ম্যারো পরীক্ষায় তার এইচএলএইচ-এর চূড়ান্ত ধাপ নিশ্চিত হয়।
ভারতে চিকিৎসার জন্য দ্রুত ভিসা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আফগানিস্তান ক্রিকেটের কয়েকজন তারকা ও কর্মকর্তা। রশিদ খান এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বিষয়টি ত্বরান্বিত করেন। আইসিসির চেয়ারম্যান জয় শাহর সঙ্গেও যোগাযোগ করা হয়।
শাপুরের পাশে শুরু থেকেই রয়েছেন তার স্ত্রী, পরিবার এবং সাবেক সতীর্থ আসগর আফগান, যিনি নিয়মিত তার দেখভাল করছেন। এছাড়া কানাডা থেকে তার ভাই গামাই জাদরান এসে তার সঙ্গে রয়েছেন।
২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে ৮০টি ম্যাচ খেলেছেন শাপুর জাদরান। এর মধ্যে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই পেসার তার লম্বা চুল ও দাপুটে বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন।
বর্তমানে শাপুর খুব দুর্বল অবস্থায় আছেন। তিনি খুব কম কথা বলেন এবং অধিকাংশ সময় ঘুমিয়ে থাকেন। দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার ওজন ছিল ৯৮ কেজি, যা এখন কমে দাঁড়িয়েছে প্রায় ৮৪ কেজিতে।
তবে সাম্প্রতিক সময়ে দেওয়া স্টেরয়েড চিকিৎসায় কিছুটা সাড়া মিলেছে বলে জানিয়েছেন তার পরিবার। এতে আশার আলো দেখছেন তারা। আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন এবং সমর্থন জানাচ্ছেন।
গুরুতর এই পরিস্থিতির মধ্যেও পরিবার আশাবাদী, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন শাপুর জাদরান।
