লেভেল-৩ কোচ কোর্স সম্পন্ন, ৩০ কোচকে সনদ দিল বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
লেভেল-৩ কোচ কোর্স সম্পন্ন, ৩০ কোচকে সনদ দিল বিসিবি

লেভেল-৩ কোচ কোর্স সম্পন্ন, ৩০ কোচকে সনদ দিল বিসিবি

লেভেল-৩ কোচ কোর্স সম্পন্ন, ৩০ কোচকে সনদ দিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লেভেল-৩ কোচ কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (বাবু) এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

এই কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন মোট ৩০ জন কোচ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোচ এডুকেটরদের পরিচালনায় অনুষ্ঠিত আবাসিক প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীদের জন্য ৯০ দিনের একটি ফিল্ড অ্যাসাইনমেন্ট রাখা হয়। অস্ট্রেলিয়ার টার্নার-ক্যাম্পবেল কনসালট্যান্সি কোর্সটি পরিচালনায় সহায়তা করেছে।

ফিল্ড অ্যাসাইনমেন্টে কোচদের বাস্তব কোচিং পরিবেশে কাজ করতে হয়, যেখানে তারা উন্নত ও সম্ভাবনাময় খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন। প্রত্যেক কোচ নিজস্ব পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করেন, আধুনিক কোচিং পদ্ধতি ব্যবহার করেন এবং খেলোয়াড়দের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

কোর্সের শেষপর্বে কোচরা বিস্তারিত প্রতিবেদন জমা দেন এবং সরাসরি উপস্থাপনার মাধ্যমে তাদের অভিজ্ঞতা, বিশ্লেষণ ও অর্জনের দিকগুলো তুলে ধরেন।