সিঙ্গেল-লিগ ফরম্যাটে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৫-২৬
-
1
বছরের শেষেই দেশে ফেরার আশা সাকিবের, অনিশ্চয়তার মধ্যেও আশাবাদী অলরাউন্ডার
-
2
স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারে বিসিবি-আনসারের সমঝোতা স্মারক সই
-
3
সাকিব ইস্যুতে একক নজর নয়, সমান দৃষ্টিভঙ্গির কথা বললেন তামিম
-
4
কানাডা ক্রিকেট দলের হাল ধরলেন মন্টি দেশাই
-
5
হোটেলের বাথরুমে গোপন ভিডিও ধারণ, গ্রেফতার শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার
সিঙ্গেল-লিগ ফরম্যাটে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৫-২৬
সিঙ্গেল-লিগ ফরম্যাটে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৫-২৬
ঢাকার ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন মৌসুমের অপেক্ষা শেষ। আগামী ৪ মে থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫–২৬, যা চলবে ১১ জুন পর্যন্ত। ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের লিগের সব ম্যাচ।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার লিগটি অনুষ্ঠিত হবে সিঙ্গেল-লিগ ফরম্যাটে। অর্থাৎ, আগের মতো সুপার লিগ কিংবা রেলিগেশন লিগ এই দুই ধাপ থাকছে না।
পুরো আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কোনো কারণে খেলা বন্ধ হলে তা সম্পন্ন করতে রাখা হয়েছে রিজার্ভ ডে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন, আর দ্বিতীয় স্থানে থাকা দল পাবে রানার-আপের স্বীকৃতি। অন্যদিকে, টেবিলের নিচের দুই দল নেমে যাবে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে।
