নাহিদ রানার গতি ও আগ্রাসনে মুগ্ধ হার্ডি, প্রশংসায় ভাসালেন বাংলাদেশি পেসারকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 ঘন্টা আগে
নাহিদ রানার গতি ও আগ্রাসনে মুগ্ধ হার্ডি, প্রশংসায় ভাসালেন বাংলাদেশি পেসারকে

নাহিদ রানার গতি ও আগ্রাসনে মুগ্ধ হার্ডি, প্রশংসায় ভাসালেন বাংলাদেশি পেসারকে

নাহিদ রানার গতি ও আগ্রাসনে মুগ্ধ হার্ডি, প্রশংসায় ভাসালেন বাংলাদেশি পেসারকে

নাটকীয় সব বাঁক পেরিয়ে পিএসএল ফাইনালে পেশোয়ার জালমির শিরোপা জয়ে আলাদা করে নজর কেড়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।

হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ৫ উইকেটের জয়ে অ্যারন হার্ডি অলরাউন্ড নৈপুণ্য দেখালেও নাহিদের অবদান ছিল সমান গুরুত্বপূর্ণ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি এবং পুরো আসরজুড়ে সেরা ইকোনমি রেট ধরে রেখে দলের ফাইনালে ওঠার পথ সহজ করেন।

চমকপ্রদ বিষয় হলো, মাত্র চারটি ম্যাচ খেলে নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফাইনালের আগে বিশেষ অনুমতিতে আবার দলে যোগ দেন নাহিদ।

পেশোয়ারের অনুরোধে বিসিবি এই সিদ্ধান্ত নেয়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে আরও একবার প্রমাণ করেন তিনি।

নাহিদকে নিয়ে ম্যাচসেরা অ্যারন হার্ডি বলেন, ‘হ্যাঁ, (কতটা ভালো) একদমই তাই। আমি বলতে চাচ্ছি, সে মাত্র তিন দিন আগে বিমান থেকে নামল এবং আজকেও দুর্দান্ত গতিতে বল করল। করাচিতে যখন সে ১৫১ কিমি গতিতে বল করছিল, তখন ব্যাটারদের জন্য সেটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। আমি জানি এক সপ্তাহ পরেই তার টেস্ট ম্যাচ আছে; এটাও জানি যে বাবর সম্ভবত তার মুখোমুখি হতে চাইবে না। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমি দেখতে পাচ্ছি সে বিশ্বের যেকোনো প্রতিযোগিতায় ঘুরে ঘুরে খেলছে; তার মতো মাপের একজন খেলোয়াড়কে সবাই সানন্দে গ্রহণ করবে। আমি তার জন্য খুবই আনন্দিত।’