ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেলের মৃত্যুতে বিসিবির শোক
-
1
স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি
-
2
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
-
3
ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স
-
4
নিউজিল্যান্ড সফরে হতাশ দক্ষিণ আফ্রিকা
-
5
আইপিএলের মাঝপথে ক্যাম্প ছাড়লেন কামিন্স, চূড়ান্ত স্ক্যান শেষে ফিরবেন এপ্রিলেই
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেলের মৃত্যুতে বিসিবির শোক
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেলের মৃত্যুতে বিসিবির শোক
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ৪১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে দেশের ক্রীড়া সাংবাদিকতায় পরিচিত মুখ ছিলেন রাসেল। কর্মজীবনে তিনি ডেইলি ডেসটিনি, যায়যায়দিন এবং দৈনিক সময়ের আলোতে কাজ করেছেন। এ সময় দেশে ও বিদেশে অনুষ্ঠিত বহু ক্রিকেট ইভেন্ট কাভার করেন তিনি।
রাজু আহমেদ রাসেলের মৃত্যুতে বিসিবি তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।
