পিএসএল শেষ, সমর্থকদের উদ্দেশে ইমনের আবেগমাখা পোস্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 13 মিনিট আগে
পিএসএল শেষ, সমর্থকদের উদ্দেশে ইমনের আবেগমাখা পোস্ট

পিএসএল শেষ, সমর্থকদের উদ্দেশে ইমনের আবেগমাখা পোস্ট

পিএসএল শেষ, সমর্থকদের উদ্দেশে ইমনের আবেগমাখা পোস্ট

পাকিস্তান সুপার লিগে স্বপ্নের শুরুটা যতটা রঙিন ছিল, ততটাই হঠাৎ করেই থেমে গেল পারভেজ হোসেন ইমনের পথচলা। অভিষেক মৌসুমেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই বাংলাদেশি ওপেনার, যা শুধু তার জন্যই নয়, সামনে থাকা নিউজিল্যান্ড সিরিজ নিয়েও তৈরি করেছে অনিশ্চয়তা।

গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে গুরুতর আঘাত পান ইমন। ঘটনাটির পর তাকে পরীক্ষা করানো হলে এমআরআই রিপোর্টে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়, যা তাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়।

এই চোটের ধাক্কায় নিজের হতাশার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ইমন। ভক্তদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি লিখেছেন,

"প্রিয় কালান্দর্স সমর্থকরা,

চোটের কারণে আমার পিএসএল যাত্রা শেষ হয়ে যাওয়ায় আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। এই সুযোগটি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত ছিলাম এবং মনে হচ্ছিল ধীরে ধীরে নিজের ছন্দেও ফিরছিলাম। কিন্তু আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনিই ভালো জানেন।

এটি ছিল আমার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা, এবং এই দলের মধ্যে কালান্দার্স পরিবারের যে বন্ধন অনুভব করেছি, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।

আপনাদের বিশ্বাস ও সমর্থনের জন্য ধন্যবাদ। এই মৌসুমে আপনাদের সঙ্গে পথচলা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। আমি শেষ পর্যন্ত ছেলেদের খেলা দেখব এবং সমর্থন দিয়ে যাব।

ইনশাআল্লাহ, খুব শিগগিরই আবার দেখা হবে।

দিল সে…কালান্দার্স"