বিজয় দিবসে মুখোমুখি বাশার-নান্নুরা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour agoবিজয় দিবসে মুখোমুখি বাশার-নান্নুরা
বিজয় দিবসে মুখোমুখি বাশার-নান্নুরা
প্রতিবছর বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বিশেষ প্রদর্শনী ম্যাচের আয়োজন করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) টুর্নামেন্ট কমিটি। যেখানে হয় সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। এবারও তার ব্যাতিক্রম নয়। শহীদ মুশতাক ও শহীদ জুয়েলের নামে দুই দলে খেলবেন সাবেক ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ১১ টায়। ম্যাচ শুরুর আগে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শুরু হবে ম্যাচ। শহীদ মুশতাক একাদশ- মেহরাব হোসেন অপি, শেখ তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলি খান, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দিন আহমেদ বাবু, খান আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু ও মোহাম্মদ আলি। শহীদ জুয়েল একাদশ- জাবেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জিএস হাসান তামিম, ডলার মাহমুদ, শেখ রবিউল ইসলাম, ফাহিম মুন্তাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম ও এসএম রকিবুল হাসান।
