বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জাকের আলি অনিক

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জাকের আলি অনিক

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জাকের আলি অনিক

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জাকের আলি অনিক

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) মাতানো জাকের টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জাকের আলি অনিকের স্কোয়াডে ডাক পাওয়ার খবর নিশ্চিত করেছে বিসিবি।  মূলত উইকেটরক্ষক ব্যাটার জাকের আলু ডাক পেয়েছেন অফ স্পিনার আলিস আল ইসলামের রিপ্লেসমেন্ট হিসাবে। আঙুলের ইনজুরিতে ছিটকে গেছেন প্রথমবার সুযোগ পাওয়া রহস্যময় স্পিনার আলিস। আলিসের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'আলিসের চো'ট পাওয়া স্থানে এমআরআই করানো হয়েছে। যার ফল থেকে নিশ্চিত হয়েছে যে ডানহাতের আঙুলে এমসিপি জয়েন্ট লিগামেন্ট স্প্রেইন ও স্থলাঙ্ক নিশ্চিত হয়েছে। তাঁর সেরে উঠতে আনুমানিক ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে। যেকারণে সে সিরিজ থেকে ছিটকে গেছে। বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন জাকের আলি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ২৬ বছর বয়সী জাকের ১৪১ স্ট্রাইক রেটে রান করেছেন ১৯৯। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'আলিস ছাড়াও আমাদের রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শেখ মেহেদীর মত ফ্রন্টলাইন স্পিনার আছে। তাই আলিসকে রিপ্লেস করতে আমরা স্পিনারের চেয়ে জাকের আলির মত ব্যাটারের দিকে ঝুঁকেছি। যে কিনা মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে ফিনিশার হিসাবে খেলতে পারে।' বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি- ১ম টি-টোয়েন্টি- ৪ মার্চ, সিলেট ২য় টি-টোয়েন্টি- ৬ মার্চ, সিলেট ৩য় টি-টোয়েন্টি- ৯ মার্চ, সিলেট ১ম ওয়ানডে- ১৩ মার্চ, চট্টগ্রাম ২য় ওয়ানডে- ১৫ মার্চ, চট্টগ্রাম ৩য় ওয়ানডে- ১৮ মার্চ, চট্টগ্রাম ১ম টেস্ট- ২২-২৬ মার্চ, সিলেট ২য় টেস্ট- ৩০ মার্চ-৩ এপ্রিল, চট্টগ্রাম।