‘হোম অ্যাডভান্টেজ’ কৌশলে সিরিজ জিততে চায় বাংলাদেশ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
‘হোম অ্যাডভান্টেজ’ কৌশলে সিরিজ জিততে চায় বাংলাদেশ

‘হোম অ্যাডভান্টেজ’ কৌশলে সিরিজ জিততে চায় বাংলাদেশ

‘হোম অ্যাডভান্টেজ’ কৌশলে সিরিজ জিততে চায় বাংলাদেশ

সিলেট টেস্টে তাইজুলের অতি উজ্জ্বল আলোয় আড়ালেই থেকে যান আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। সিরিজ ফিরল ঢাকায়, মেঘাচ্ছন্ন পরিবেশে মিরপুর যেন আজ হয়ে উঠল স্পিন-স্বর্গ। এই সুযোগেই মেহেদী হাসান মিরাজ মিরপুরে নায়ক বনে যান। শেষ বিকেলে মিরাজের স্পিন বিষেই যে নীল হয়ে যায় কিউইদের টপ অর্ডার। ‘হোম অ্যাডভান্টেজ’ কৌশলে নিউজিল্যান্ডকে ঢাকা টেস্টেও পরাজয়ে ডুবাতে চায় বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্পিন সহায়ক উইকেট বানিয়ে এবার কিউইদের কাবু করা বাংলাদেশের লক্ষ্য। 

প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ এখন আশা করছে লিডের। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৫৫। এখনও তারা পিছিয়ে আছে ১১৭ রানে, হাতে বাকি ৫ উইকেট। মিরাজ, তাইজুলের দারুন বোলিংয়ে প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। কিউইদের ধ্বংসস্তূপ বানাতে মিরাজই নেন বড় ভূমিকা। প্রথম ডেভন কনওয়েকে দুর্দান্ত এক ডেলিভারিতে করেন বোল্ড। এরপর এক ওভারে দখলে নেন জোড়া শিকার। নিউজিল্যান্ডের অন্যতম ভরসা কেন উইলিয়ামসন পরাস্ত হন মিরাজের স্পিন সামলাতে। টম ব্লান্ডেলকে তো রানের খাতা খোলার সময়ই দেননি মিরাজ। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানালেন মিরপুরে তাদের ভালো করার রহস্য কি,
'ভালো জায়গায় যদি বল করি ওদের জন্য কঠিন হবে। আমরাও অনেক সংগ্রাম করেছি, রান করতে কষ্ট হয়েছে। এখানে আমরা খেলতে অভ্যস্ত, জানি কন্ডিশন কেমন হতে পারে। আত্মবিশ্বাস ছিল, বোলারদের উপর আস্থা ছিল। ভালো জায়গায় যদি বল করতে পারি, মিরপুরের উইকেটে আমাদের এডভান্টেজ বেশি থাকবে। এটাই চিন্তা করেছিলাম।'
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংস অল্পতে গুটিয়ে যাওয়া দেখে মনে হতে পারে; বাংলাদেশের স্পিন কৌশল কি বুমেরাং হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ তাদের বোলিং ইনিংসে ভেঙে দিল সব চিন্তা-ভাবনা। কিউই ব্যাটাররা রান করার মতো পর্যাপ্ত সময়ই পায়নি এদিন মিরপুরের উইকেটে।  মিরপুরে বাংলাদেশের স্পিন নির্ভর স্ট্র্যাটেজি কতটা কাজে আসে, তা আবারও প্রমাণিত করলেন মিরাজ-তাইজুল জুটি। নিজেদের শক্তির উপযুক্ত ব্যবহার করে ঘরের মাঠে বাড়তি সুবিধা নেওয়াই যেন বাংলাদেশের এখন লক্ষ্য,
'আমরা তো মিরপুরে খেলে অভ্যস্ত। আমরা বাইরে গেলে প্রত্যেক দলই হোম এডভান্টেজ নিতে চায়। আমরাও একটু হোম এডভান্টেজ নেওয়ার চেষ্টা করছি। যেহেতু টেস্ট ক্রিকেট, যেহেতু এগিয়ে আছি জিততে পারলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকব। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। দুটি ম্যাচই জিতলে দলের অবস্থান অনেক উপরে চলে যাবে। যতটুকু এডভান্টেজ আছে অবশ্যই নেওয়ার চেষ্টা করছি।'