ভক্তের ফিফটির আবদারে শান্ত বললেন 'ওকে'

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
ভক্তের ফিফটির আবদারে শান্ত বললেন 'ওকে'

ভক্তের ফিফটির আবদারে শান্ত বললেন 'ওকে'

ভক্তের ফিফটির আবদারে শান্ত বললেন 'ওকে'

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর স্বস্তিতে নেই বাংলাদেশ দল। এক দিন বিরতির পর আজ মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরু হওয়ার প্রায় তিন ঘন্টা আগে এদিন সিলেটের আউটার স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করতে আসেন শান্ত, বিজয়, হৃদয়রা। 

টস হবে বিকাল সাড়ে পাঁচটায়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন অনুশীলন শেষে মূল মাঠে ফিরছিলেন তখন ঘড়িতে সময় ৪:৩৮ মিনিট। সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে শান্তদের ব্যাটিং অনুশীলন দেখা এক ভক্ত ডাক দিয়ে বললেন, 'শান্ত ভাই ফিফটি করতে হবে।' নাজমুল হোসেন শান্ত হাত উঁচিয়ে সেই ভক্তকে আশ্বাস দেন। এরপর সেলফি তোলার জন্য অধিনায়ককে একপ্রকার ঘিরে ধরে আরও বেশ কিছু ভক্ত। নিজেকে ফিরে পাওয়ার খোঁজে থাকা শান্ত ভক্তদের এসব কাণ্ড থেকেই নিশ্চিতভাবেই পাবেন প্রেরণা, ভালো খেলার তাড়না।  কারণ, গেল বিপিএলে ১২ ম্যাচ খেলা শান্ত জ্বলে ওঠতে পারেননি এক ম্যাচে। ১৪.৫৮ গড়ে রান পেয়েছেন মোটে ১৭৫। স্ট্রাইক রেট একশোরও কম, ৯৩.৫৮। বিপিএলের ব্যর্থতা যেন শান্ত নিয়ে আসলেন জাতীয় দলের জার্সিতেও। অধিনায়ক শান্ত প্রথম টি-টোয়েন্টিতে ২২ বল খেলে করেছেন কেবল ২০।  আজ দলের সিরিজ বাঁচানোর মিশনে অধিনায়কের কাঁধে নিশ্চিতভাবেই বড় দায়িত্ব। ব্যাট হাতে নিজের ছন্দে ফেরার মিশনে দলকেও নেতৃত্ব দিতে হবে দারুণভাবে।