সৌম্য-রিশাদ'দের সব ফোকাস ব্যাটিংয়ে

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
সৌম্য-রিশাদ'দের সব ফোকাস ব্যাটিংয়ে

সৌম্য-রিশাদ'দের সব ফোকাস ব্যাটিংয়ে

সৌম্য-রিশাদ'দের সব ফোকাস ব্যাটিংয়ে

আগের রাতে ম্যাচ থাকলে পরদিন স্বাভাবিকভাবেই অনুশীলনে আসেন না ক্রিকেটাররা। তবে আজ ছিল ব্যতিক্রম, দলের ঐচ্ছিক অনুশীলনে দেখা গেল ৬ ক্রিকেটারকে। দীর্ঘক্ষণ নেটে ব্যাট হাতে সময় কাটিয়েছেন ওপেনার সৌম্য সরকার, তানজিদ তামিমরা। সঙ্গে রিশাদ-তাইজুলদেরও দেখা গেল ব্যাট হাতে লফটেড শট খেলতে। 

 গতরাতে ছিল প্রথম ওয়ানডে, মাঝে আজ বিরতি, আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আজ বেলা দুইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। স্কোয়াডের ৬ জন ক্রিকেটারকে এদিন দেখা গেছে মাঠে। আগের ম্যাচে একাদশে জায়গা না পেলেও আজ অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন। গেল ম্যাচে খেলা ওপেনার সৌম্য সরকারকেও দেখা গেছে বিগ শট অনুশীলনে।  রিশাদ হোসেন, তাইজুল ইসলাম শুরুতে বোলিং করে এরপর প্যাড-হেলমেট পড়ে ব্যাট নিয়ে ঢুকেন নেটে। রিশাদকে দেখা গেছে ছক্কার অনুশীলনে। এনামুল হক বিজয়, তানজিদ তামিম অনেকক্ষণ কথা বলেছেন সহকারী কোচ নিক পোথাসের সাথে। এদিন মাঠে ছিলেন হেড কোচ থেকে শুরু করে প্রায় সবাই। তবে বেলা আড়াইটার পর হালকা বৃষ্টিতে থেমে যায় অনুশীলন। ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে লিটন দাসের গোল্ডেন ডাক, আরেক ওপেনার সৌম্য সরকারের ব্যাটে কেবল ৩। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর দলকে জেতাতে কারো বিশেষ কিছু করতেই হত, সেটাই করলেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি! শুধু সেঞ্চুরি করেই শান্ত থেমে যাননি, দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। মাঝে তাকে সঙ্গ দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ৩৭ রানের ইনিংস। মুশফিকুর রহিম ১৬তম ওভারে উইকেটে এসে শান্তকে দেন যোগ্য সঙ্গ, আর কোনো বিপদ না ঘটিয়েই দলকে এনে দেন ৬ উইকেটের বড় জয়। শান্ত ১২২ ও মুশফিক ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩৩ বল বাকি থাকতেই জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।