কাল সিরিজ জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে চান তাসকিন

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
কাল সিরিজ জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে চান তাসকিন

কাল সিরিজ জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে চান তাসকিন

কাল সিরিজ জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে চান তাসকিন

প্রথম ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২২ ও মুশফিকুর রহিম ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩৩ বল বাকি থাকতেই জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। কাল টাইগাররা সাগরিকায় লড়াইয়ে নামবে সিরিজ জয়ের মিশনে। দ্বিতীয় ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দু’দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। 

পূর্ণ মেয়াদে অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই পেলেন মনের মতো এক জয়। নিজে খেলেছেন ক্যারিয়ার সেরা ১২২ রানের ইনিংস, বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে ছেড়েছেন মাঠ। অধিনায়কের ব্যাটিংয়ের প্রশংসা করলেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত ভিডিও বার্তায় তাসকিন বলেন, 
'দারুণ ব্যাটিং করেছে। পুরো প্রপার ক্যাপ্টেন্স নক। এই চাপের মধ্যে নিজেকে এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করে, মানে...মা শা আল্লাহ। আল্লাহ আরও ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।' 
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই সিরিজের আগ পর্যন্ত মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই লঙ্কানদের সিরিজ জয়, বাংলাদেশ জিতেছে কেবল ১টিতে, ২০২১ সালে মিরপুরে। আর ড্র হয়েছে এমন সিরিজের সংখ্যা ২টি। এবার চট্টগ্রামে ১-০'তে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। তাসকিন আহমেদও শোনালেন আশার বাণী,  'ইনশাল্লাহ আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরও দুটা ম্যাচ আছে; পরের ম্যাচটাই মূল লক্ষ্য। তো এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সিরিজ জিতব।' শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া নিয়ে তাসকিন বললেন, 'ইনশাল্লাহ, ইনশাল্লাহ।'