নিউজিল্যান্ডের উইকেট মিছিল থামিয়ে দিল মেঘলা আকাশ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
নিউজিল্যান্ডের উইকেট মিছিল থামিয়ে দিল মেঘলা আকাশ

নিউজিল্যান্ডের উইকেট মিছিল থামিয়ে দিল মেঘলা আকাশ

নিউজিল্যান্ডের উইকেট মিছিল থামিয়ে দিল মেঘলা আকাশ

বাংলাদেশের হতাশা কাটতে না কাটতেই হতাশায় ডুবে গেল নিউজিল্যান্ড। টাইগারদের বিপর্যয় বুমেরাং হয়ে আসলো কিউইদের ব্যাটিং অর্ডারে। বাংলাদেশ আগের ব্যাটিং ব্যর্থতা ভুলে উইকেট উদযাপনের আনন্দে থেকে দিন শেষ করল। নিউজিল্যান্ডের হারানো পাঁচ উইকেট ভাগ করে নেন মিরাজ ও তাইজুল। মিরাজ-তাইজুলের দারুণ বোলিংয়ের পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ। নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগেই দিনের খেলা সমাপ্ত। 

নিউজিল্যান্ডের ইনিংসের ১২.৪ ওভারে রান যখন ৫ উইকেটে ৫৫, তখন আলো স্বল্পতায় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ১৭২ রান। কিউইরা এখনও পিছিয়ে আছে ১১৭ রানে, হাতে বাকি ৫ উইকেট। সিলেটে দারুণ জয়ের পর এবার হোম অব ক্রিকেটে সাদা পোশাকে বাংলাদেশ, চোখ সিরিজ জয়ের দিকে। বাংলাদেশ উইনিং কম্বিনেশন পরিবর্তন করেনি, মিরপুরে ঐতিহাসিকভাবেই তিনজন স্পেশালিস্ট স্পিনার থাকে সেরা একাদশে। ঢাকা টেস্টের শেষ সেশনটা স্বাগতিকদের কেটেছে ভালোই। এই সেশনে কেবল টাইগার স্পিনাররাই দেখিয়েছে দাপট। নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ঘাম ছুটিয়ে ছাড়লেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। ইনিংসের ২য় ওভার থেকেই স্পিন, সাফল্যও ধরা দিয়েছে শুরুতেই। স্কোরবোর্ডে ৪৪ রান করতেই দ্রুত হারায় ৫ উইকেট হারায় কিউইরা। মিরাজের ডেলিভারি ছাড়তে গিয়েই বিপদ ঘটে যায় ডেভন কনওয়ের। পরের ওভারে তাইজুল ইসলাম তুলে নেন ৪ রানে থাকা টম লাথামের উইকেট। ১ রানের বেশি পাননি হেনরি নিকোলস, হয়েছেন তাইজুলের ২য় শিকার। থিতু হওয়ার আগেই কেন উইলিয়ামসনের বিদায় নিশ্চিত করেন মিরাজ। শর্ট লেগে দাঁড়িয়ে শাহাদাত হোসেন দিপুর আরও একটি দুর্দান্ত ক্যাচ। ১৪ বলে ১৩ রান নিয়ে উইলিয়ামসন ফেরেন প্যাভিলিয়নে। মিরাজের এই ওভারেই ডাক হয়ে ফেরত যান টম ব্লান্ডেল। ৪৬ রানে পাঁচ উইকেট হারানো নিউজিল্যান্ড দিন শেষ করেছে ৫৫ রানে।  মেহেদী হাসান মিরাজ এদিন ৬ ওভার বল করে মাত্র ১৭ রান খরচায় দখলে নেন ৩ উইকেট। বিপরীতে তাইজুল ইসলামের ঝুলিতে ২৯ রানের বিনিময়ে জোড়া উইকেট।