শ্রীলঙ্কা টাইম আউট থেকে এখনো বের হতে পারেনি: শান্ত

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
শ্রীলঙ্কা টাইম আউট থেকে এখনো বের হতে পারেনি: শান্ত

শ্রীলঙ্কা টাইম আউট থেকে এখনো বের হতে পারেনি: শান্ত

শ্রীলঙ্কা টাইম আউট থেকে এখনো বের হতে পারেনি: শান্ত

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই কি বিতর্ক? নতুন ম্যাচে নতুন-নতুন সব দ্বন্দ্ব। তবে এবার পুরানো বিতর্কই যেন নতুন করে তুলে আনলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বিশ্বকাপে সাকিব-ম্যাথুসের টাইম আউট ইস্যু মনে করিয়ে আজ ট্রফি উদযাপনে মাতেন লঙ্কানরা। সিলেটে বাংলাদেশকে হারিয়ে লঙ্কানরা সিরিজ জিতলেও বড় জায়গা জুড়ে আলোচনায় তাদের নানা উদযাপন। শান্ত বলেছেন, শ্রীলঙ্কা দল এখনও টাইম আউট ইস্যু থেকে বের হতে পারেনি। 

সিরিজের পুরষ্কার বিতরণীর পর লঙ্কানদের অদ্ভুত উদযাপন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার ট্রফি উদযাপন নিয়ে বলেন, 

'আমার মনে হয় ওরা (শ্রীলঙ্কা) টাইম আউট থেকে এখনো বের হতে পারেনি, তাই বেশিই মাতামাতি করছে। ওদের এখান থেকে বের হয়ে আসা উচিত।'

তাদের সামনে এগিয়ে যাওয়ার টোটকা দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে ম্যাথুস ক্রিকেট ইতিহাসে টাইমড আউট হওয়া প্রথম খেলোয়াড় হয়েছিলেন। বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে ম্যাচে ঘটনাটি ঘটেছিল। যা নিয়ে সেই সময়ে বহু বিতর্ক হয়েছিল। শনিবার সিলেটে ফের সেই ঘটনা মনে করিয়ে দিয়ে বিতর্কে ঘি ঢাললেন লঙ্কানদের পুরো স্কোয়াড। তারা রীতিমতো ট্রফি নিয়ে এই উদযাপনে মাতেন। ১-০'তে পিছিয়ে থেকে সিরিজ শুরু করা বাংলাদেশ দল শেষ পর্যন্ত সিলেটে হেরেছে সিরিজ। ২০ ওভারের সংক্ষিপ্ত সংস্করণে ২০২২ সালের জুলাইয়ের পর এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে হার দেখল বাংলাদেশ দল। পাঁচ সিরিজ পর অবশেষে বাংলাদেশের হার, তাও আবার ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে। চোটে ছিটকে যাওয়া মাথিশা পাথিরানার পরিবর্তে সেরা একাদশে সুযোগ পাওয়া নুয়ান থুসারা একাই ধ্বংসস্তূপ বানিয়ে দেন বাংলাদেশের টপ অর্ডারকে।