উন্মাদনা নেই লাক্কাতুরায়, ফাঁকা পড়ে আছে টিকিট কাউন্টার
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
উন্মাদনা নেই লাক্কাতুরায়, ফাঁকা পড়ে আছে টিকিট কাউন্টার
উন্মাদনা নেই লাক্কাতুরায়, ফাঁকা পড়ে আছে টিকিট কাউন্টার
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে কোন উন্মাদনা নেই লাক্কাতুরায়। ফাঁকা পড়ে আছে টিকিট কাউন্টারগুলো। নগরের দুটি স্থান থেকে টিকিট সংগ্রহ করা গেলেও কোনো স্থানেই ছিল না দর্শকের সারি, মাঝেমধ্যে দু-একজনের দেখা মিললেও সকাল থেকে পুরোটা সময় ফাঁকাই ছিল কাউন্টার। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তেও স্টেডিয়াম এলাকায়ও চোখে পড়েনি দর্শকের তেমন উপস্থিতি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের টিকিট বিক্রি গতকাল শুরু হলেও তেমন একটা আগ্রহ নেই দর্শকদের। সাকিব, তামিমের অনুপস্থিতিসহ বিভিন্ন কারণে সিলেটের দর্শককের আগ্রহ কম বলেছেন সংশ্লিষ্টরা। বিপিএল চলাকালেই আলোচনার তুঙ্গে ছিল, সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলবেন কি না এই ইস্যু। অথচ বাস্তবে দেখা গেলো, শ্রীলঙ্কা সিরিজে সত্যিই নেই সাকিব। অন্যদিকে বিপিএল দিয়ে মাঠে ফেরা তামিম ইকবাল নামের পাশে লিখেছেন সর্বোচ্চ ৪৯২ রান, দলকে শিরোপা জিতিয়ে পেলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। অথচ পরের সিরিজে তামিম ডাক পাননি দলে।
বল ব্যাটের জমজমাট লড়াই দেখতে আগের মতো মানুষের উপচে পড়া ভিড় এখন চোখে পড়ায় দায়। সিলেটে খেলা মানেই টিকিট কাউন্টারে হিড়িক পড়ে যেত দর্শকদের। লম্বা লাইন আর টিকিট নিয়ে দেখা যেত সমর্থকদের লড়াই। এখন তা সবই স্মৃতি। লাক্কাতুরার টিকিট কাউন্টারে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা।
জিলা স্টেডিয়ামে কাউন্টারের বাইরে মাইকে বারবার ডাকা হলেও, টিকিট নিয়ে আগ্রহ নেই কারোর। তবে যারা আসছেন, তারা পেয়েছেন স্বস্তি। কাউন্টারে কেউ এলে সঙ্গে সঙ্গেই টিকিট পাচ্ছেন।
আজ ৪ মার্চ সিলেটে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বিপিএলের পর এবার জাতীয় দলের লড়াই দেখতে পাবে সিলেটি দর্শকরা। সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় পাওয়া যাবে টাইগারদের ম্যাচের টিকিট।
