স্বপ্ন ছুঁয়ে শান্ত তাঁর পরিবারকে করেছেন গর্বিত, ধন্যবাদ দিলেন বিসিবিকে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
স্বপ্ন ছুঁয়ে শান্ত তাঁর পরিবারকে করেছেন গর্বিত, ধন্যবাদ দিলেন বিসিবিকে
স্বপ্ন ছুঁয়ে শান্ত তাঁর পরিবারকে করেছেন গর্বিত, ধন্যবাদ দিলেন বিসিবিকে
সব সংস্করণে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কাল থেকে শুরু হবে তার দায়িত্ব। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেছেন, ক্যাপ্টেন্সি পাওয়া তাঁর এবং পরিবারের জন্য গর্বের। অধিনায়ক না থাকলেও রান করতেই হবে। নতুন দায়িত্ব, দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দায়িত্ব; শান্ত খুবই আনন্দিত। ধন্যবাদ দিলেন ক্রিকেট বোর্ডকে।
সাকিব আল হাসান ভারত বিশ্বকাপের আগে ওয়ানডের অধিনায়ত্ব চালিয়ে যাওয়া নিয়ে অনীহা প্রকাশ করায় শান্তর ওপর তাই পড়েছে দায়িত্বের ভার। বিশ্বকাপেও সাকিবের অনুপস্থিতিতে দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন বাঁহাতি ব্যাটার। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ খেলেছে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। এই পুরো সফরে শান্ত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। তার অসাধারণ নেতৃত্বেই উভয় ফরম্যাটে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার জয় তুলে নেয় বাংলাদেশ। শান্তর নেতৃত্বেই সম্প্রতি দেশের ক্রিকেটাঙ্গনে আসে অবিস্মরণীয় সব সাফল্য। দুর্দান্ত এই শান্তর পক্ষেই থাকে বিসিবি, তাকেই বেছে নেয় নতুন অধিনায়ক হিসাবে। কাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ, যা পূর্ণ দায়িত্বে শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট।নিজের স্বপ্ন ছুঁয়ে দেখতে পারা শান্ত পরিবারকেও করেছেন গর্বিত। ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে,
'অবশ্যই অনেক আনন্দের। এটা আমার জন্য ও আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। এই সুযোগটা আমায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে, অবশ্যই তাদের ধন্যবাদ জানাই। খুবই আনন্দিত আমি।'
নাজমুল হোসেন শান্ত ভালো করেই জানেন, দলের জন্য তাকে রান করতে হবে। তবে অধিনায়ক হয়েও বেশি কিছু করতে হবে এটা তিনি মানেন না,
'ক্যাপ্টেন না থাকলেও রান করতে হবে। ক্যাপ্টেন থাকলে যে আলাদা ভাবে রান করতে হবে এরকম কিছু না। আমার কাছে মনে হয়, সবার আগে আমি একজন ব্যাটসম্যান। আমার কাজ দলের হয়ে রান করা, যখন আমি ব্যাটিং করব। তারপরে আমার যে দায়িত্বটা আছে সেটা দেখব মাঠে কিংবা মাঠের বাইরে। তাই এখানে আলাদা করে দেখছি না যে, আমি ক্যাপ্টেন ব্যাটিংয়ে আমাকে এক্সট্রা অনেক কিছু করতে হবে।'
তিন ফরম্যাটেরই অধিনায়ক বলে দল নিয়ে শান্ত জানালেন, তার পরিকল্পনা সাজাতে সহজ হবে। জাতীয় দলের আশেপাশে থাকা সব ক্রিকেটারকে নিয়ে আরও বেশি জানতে চান শান্ত। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, সামনে ভালো কিছু হবে।
'কাজটা আমার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং, তবে প্ল্যান করার ক্ষেত্রে একটু সহজ হবে। প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে জানতে হবে, যদিও এখানে আমরা সবাই একসাথে খেলার মধ্যেই থাকি। সবার সাথে দেখা হয়, কথা হয়। প্ল্যান করার দিক থেকে সুবিধা হবে, যেহেতু আমি তিন ফরম্যাটেই দায়িত্বে আছি। আশা করছি সামনে ভালো কিছু হবে।'
