সভা শেষে যা যা জানাল বিসিবি

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 2 minutes ago
সভা শেষে যা যা জানাল বিসিবি

সভা শেষে যা যা জানাল বিসিবি

সভা শেষে যা যা জানাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা ছিল গতকাল, সোমবার। সভা শেষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের কর্মকর্তারা। বাংলাদেশ জাতীয় দলে ৩ সংস্করণের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত’র নাম ঘোষণা করা হয়েছে। বিসিবির নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছে নতুন দুই নাম; গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকার। খান আব্দুর রাজ্জাক পুরোনো সদস্য হিসেবে নিজের জায়গায় রয়ে গেছেন। এছাড়াও আরো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

সাকিব আল হাসান থাকছেন কি থাকছেন না, এমন নানা ধোঁয়াশার অবসান ঘটল। গত বছর ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগে আগে সাকিবকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয় বিসিবি। সে দায়িত্ব নিতে খুব বেশি আগ্রহী ছিলেন না তিনি। যা পরে সাক্ষাৎকারে খোলাসা করেছেন। কিছুদিন আগেও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, সাকিবই অধিনায়ক হিসেবে আছেন। অর্থাৎ বেশ জোর দেখা গেছে তাঁর সে আলোচনায়। কিন্তু সাকিবের এখন ব্যস্ততা বেড়েছে, পাশাপাশি ভবিষ্যৎ চিন্তাও করতে হয়েছে বোর্ডকে। ফলে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত নাজমুল হোসেনকে বিবেচনা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। চারদিকে নির্বাচক প্যানেল নিয়ে হয়েছে নানা আলোচনা। সদ্য সাবেক হওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু থাকছেন না, এমন খবর ঠাওর হয়েছিল এ বছরের শুরুতেই। তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না কিছুই। তবে শেষ পর্যন্ত সেই ঠাওর হওয়া খবরের সত্যতা মিলল। মিনহাজুল আবেদীনের সাথে হাবিবুল বাশার সুমন’কেও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। তবে এই দুজনকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে বলেও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন জানিয়েছেন। মিনহাজুল আবেদীনের জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। পাশাপাশি নির্বাচকের দায়িত্ব গ্রহণ করবেন হান্নান সরকার। ইতোমধ্যে আব্দুর রাজ্জাক নির্বাচক হিসেবে আছেন এবং তিনি পুনর্বহাল থাকবেন। জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তিও প্রকাশ করেছে বিসিবি। যেখানে ২১ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তামিম ইকবাল কোনো সংস্করণেই বিসিবির চুক্তিতে নেই। সাকিব আল হাসান আছেন তিন সংস্করণে। মাহমুদউল্লাহ রিয়াদ নেই টি-টোয়েন্টি সংস্করণে, আছেন কেবল ওডিআইতে। ২০২৪ সালের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন-ভাতা নির্দিষ্ট করেছে বিসিবি। মোট ৮৫ জন ক্রিকেটারকে প্রথম শ্রেণীর ক্রিকেটে চুক্তিবদ্ধ করা হয়েছে।