শুরুর বিপর্যয় কাটিয়ে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
শুরুর বিপর্যয় কাটিয়ে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ

শুরুর বিপর্যয় কাটিয়ে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ

শুরুর বিপর্যয় কাটিয়ে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ

ঢাকা পর্বে টানা দুই জয়ে টেবিল টপার হয়ে সিলেটে আসা খুলনা টাইগার্স শুরুতেই খায় ধাক্কা। অধিনায়ক এনামুল হক বিজয় ৭ বল খেলে হয়েছেন ডাক। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগছিল, তখনই খুলনার ত্রান কর্তা হয়ে হাজির শানাকা, নওয়াজ। আর তাতেই খুলনার স্কোরবোর্ডে ১৬১ রান। সাকিব আল হাসান প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে আলো ছড়াতে ব্যর্থ।

হ্যাটট্রিক জয়ের মিশনে টস হারলেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়, তবে তাদেরই আগে ব্যাট করতে পাঠালেন রংপুর রাইডার্সের দলনেতা নুরুল হাসান সোহান। প্রথম ওভারেই সোহান বল তুলে দেন আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে। বল হাতে প্রথম পাঁচ বলে একটি রানও খরচ করেননি, ওভারে দেন কেবল ১ রান। শেখ মেহেদী পরের ওভারে বল হাতে নিয়েই বিদায় করেন বিজয়কে। ৭ বল খেলা ওপেনার বিজয় সাজঘরে যান শূন্যহাতে। তিনে নামা মাহমুদুল হাসান জয়ও ইনিংস বড় করতে ব্যর্থ। পাওয়ার প্লের শেষ ওভারে মেহেদীর বলেই ক্যাচ তুলে উইকেট হারান ১১ বলে ৭ করা জয়। হাসান মাহমুদ অ্যাকশনে এসেই তুলে নেন আফিফ হোসেনের গুরুত্বপূর্ণ উইকেট। ব্যক্তিগত ৪ রানে আফিফ ফিরলে ৫১ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় খুলনা টাইগার্স। একের পর এক স্থানীয় ব্যাটারদের বিদায়ের দিনে একা হাতে লড়াই চালিয়ে যান এভিন লুইস। তবে হাসান মাহমুদের দ্বিতীয় ওভারে নেই এভিন লুইসও। ৬৩ রানে ৪ উইকেট খুইয়ে চরম বিপাকে পড়ে খুলনা টাইগার্স। টপ এজ হয়ে সোহানের গ্লাভসে ক্যাচ হওয়ার আগে ২৫ বলে ৩৭ রানের ইনিংস খেলে যান লুইস। এরপর খুলনাকে বিপদ থেকে বাঁচিয়ে ম্যাচে ফেরান দুই বিদেশি মোহাম্মদ নওয়াজ ও দাসুন শানাকা। তবে দাসুন শানাকা ব্যক্তিগত ৩০ রানে ফিরতে পারতেন প্যাভিলিয়নে। তবে কভারে দাঁড়িয়ে থাকা আবু হায়দার রনি সহজ ক্যাচ ছেড়ে নতুন জীবন দেন শানাকাকে। নওয়াজ-শানাকা মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৭৭ রান, ৫৫ বলে। এই জুটিতে চড়েই চ্যালেঞ্জিং সংগ্রহের পথে এগোয় খুলনা। তবে শানাকা, নওয়াজের কেউই ইনিংস শেষ করে উঠতে পারেননি। ১৯ তম ওভারে এসে হাসান মাহমুদ দখলে নেন নিজের তৃতীয় শিকার। স্কুপ খেলতে গিয়ে বোল্ড ৪০ রানে থাকা শানাকা। ইনিংস শেষের দ্বারপ্রান্তে দলকে নিয়ে গিয়ে উইকেট হারান মোহাম্মদ নওয়াজ। এর আগেই নওয়াজ ছুঁয়েছেন পঞ্চাশ। ব্যক্তিগত ৫৫ রানে নওয়াজ বিদায় নিলে ১৬০ রানে থামে খুলনা টাইগার্সের ইনিংস।