শরিফুল কোথায় উন্নতি করেছে, জানালেন তাসকিন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second agoশরিফুল কোথায় উন্নতি করেছে, জানালেন তাসকিন
শরিফুল কোথায় উন্নতি করেছে, জানালেন তাসকিন
জাতীয় দলের জার্সিতেও এই দুই বোলারের কাঁধে থাকে অনেক দায়িত্ব। পেস বোলিং ডিপার্টমেন্টের অনেকটুকু ভার এখন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের উপর। এই দুই ক্রিকেটার একসাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন দুর্দান্ত ঢাকার হয়ে। গতকালের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে পরাজিত হওয়ার দিনে, তাসকিন দিয়েছেন অলরাউন্ডিং পারফরম্যান্স আর শরিফুলের ঝুলিতে উঠেছে ৪ টি উইকেট।
শরিফুলের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। বলে সুইং পাচ্ছেন অহরহ। সাদা বল বা লাল, সবখানেই পেস বোলিংয়ে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন যেন এই বাঁহাতি বোলার। গতকাল সিলেটের বিপক্ষে পিচ ও আবহাওয়া কাজে লাগিয়ে দারুণ ৪ টি ওভার করেছেন। সিলেটের টপ অর্ডারকে তাসের ঘরের মতো নামিয়ে আনতে ভূমিকা রেখেছে শরিফুলের স্পেল। ৪ ওভার করে ২৪ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছেন। ব্যাট ও বল হাতে পারফর্ম করা তাসকিন, গতকাল সংবাদ সম্মেলনে এসে বলছিলেন শরিফুল প্রসঙ্গে,“সম্প্রতি শরিফুল দারুণ ফর্মে আছে। ওর কবজির পজিশন, সিম পজিশন অনেক উন্নতি হয়েছে। আগে কিন্তু ওর সিম অনেকটা ওবল থাকত। এজন্য সুইং কম পেত। সম্প্রতি ওর বলে সুইংটা ভালো হয়েছে। ক’দিন আগে নিউজিল্যান্ড সিরিজেও দারুণ বোলিং করেছে। আজকে আমাদের দুজনের বোলিং জুটিটা ভালো ছিল।”জাতীয় দলেও শরিফুল-তাসকিন প্রতিপক্ষ শিবিরে আঘাত হানতে একসাথে কাজ করে যান। জুটি গড়েন, চেষ্টা করেন উইকেট তুলে নেওয়ার। ঢাকার হয়েও একই কাজটা করছেন এই দুই পেসার। তাসকিন মনে করেন, বিপিএলের এই অভিজ্ঞতা কাজে লাগবে জাতীয় দলেও।
"অবশ্যই (ঢাকায় শরিফুলের সঙ্গে বোলিং জুটি জাতীয় দলে) সাহায্য তো করবেই। আমরা ৫-৬ জন গত কয়েক বছর ধরে একসঙ্গেই খেলছি। কারও কোনো ঘাটতি থাকলে একজন আরেকজনেরটা ধরায় দিতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাদের বন্ধনকে আরও শক্ত করছে। যেটা আমাদের সামনের দিনে অনেক খেলা আছে, ওখানেও সাহায্য করবে। আশা করি ভালো হবে।"
