নতুন বছরের ৬৪ তম দিনে বাংলাদেশের নতুন পথচলা

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 13 minutes ago
নতুন বছরের ৬৪ তম দিনে বাংলাদেশের নতুন পথচলা

নতুন বছরের ৬৪ তম দিনে বাংলাদেশের নতুন পথচলা

নতুন বছরের ৬৪ তম দিনে বাংলাদেশের নতুন পথচলা

২০২৪... নতুন বছরের ৬৪ তম দিনে এসে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। নতুন বছরের সুবাস অনেক আগে হারিয়ে গেলেও বাংলাদেশ দলে অনেক কিছুই নতুন। তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট। এশিয়ান ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও শ্রীলঙ্কা মহারণে নামছে সন্ধ্যায়। বিপিএলে দারুণ ছন্দে থাকা টাইগার ক্রিকেটাররা চাইছে বছরের শুরুর ম্যাচেই জয়।

কোটি দর্শকের ভালোবাসা সব সময় শান্ত, তাসকিনদের পাশে থাকুক। ইতিবাচকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুক পুরো স্কোয়াড। পেছনে যা ফেলে এসেছে, তার প্রতি আকর্ষণ না রেখে নতুনের সন্ধানে ছুটে চলার সময়। যা অর্জন করা সম্ভব হয়নি, আফসোস না রেখে নতুন কিছু নিয়ে ভাবার সময়। যার শুরুটা হোক এই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে... সিলেটের সূর্যরাঙা এ দিন দেশের ক্রিকেটের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের জন্য দৃপ্ত পায়ে এগিয়ে যাবার দিন।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে লঙ্কানদের বিরুদ্ধে টাইগারদের মহারণ। বিপিএলের মাঝেই সিলেটে এসে ঘাটি ঘেরা শ্রীলঙ্কার জন্য চ্যালেঞ্জটা মোটেও সহজ হবে না। বিপিএল মাতানো স্থানীয় তারকারা এবার জাতীয় দলের জার্সি গায়েও যে তান্ডব দেখানোর অপেক্ষায়।

২০১৮ সালে সিলেটের এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ২০ ওভারের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে অবশ্য সেদিন টাইগারদের জয় পাওয়া হয়নি। ৫৪৯ দিন পর রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা, উৎসব আর আয়োজনে শেষ হোক রিয়াদের আজকের দিনটা। ফিরে আসা গল্প কিভাবে লিখতে হয়, তা রিয়াদ পারফরম্যান্সের রঙিন ঘুরি উড়িয়ে দেখিয়ে দিয়েছেন। দ্যুতিময় ব্যাটিংয়ে রাজকীয় দাপট দেখিয়েছেন বাইশ গজে।

বিপিএলে প্রথম সেঞ্চুরি পাওয়া তাওহীদ হৃদয়ের এবার দেশকে সার্ভিস দেয়ার পালা। এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি মেরে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করেন হৃদয়। ৮ চার ও ৭ ছক্কায় ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংসটি বিপিএলের দশম আসরের প্রথম সেঞ্চুরি। ভয়ডরহীন ব্যাটিংয়ে দুর্দান্ত আরও কয়েকটি ইনিংস খেলেন তরুণ হৃদয়।

বিপিএলে আভিজাত্য দেখানো জাকের আলি অনিককে হয়তো অপেক্ষায় থাকতে হবে। শুরুর ম্যাচে যদি সেরা একাদশে জাকেরের নাম থাকে তাহলে এটিই হবে ম্যাচের সেরা চমক।

২০২৩ সাল দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। ১১ টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ২টিতে হেরেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দিয়ে শুরুর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করে বছর শেষ করে বাংলাদেশ। তাই নতুন বছরেও ঘরের মাঠে লঙ্কানদের হারিয়ে শুভসূচনা করতে চায় শান্তর দল।