নাইম শেখের দলে আসা, মিরাজের না থাকা; কারণ বললেন রাজ্জাক

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
নাইম শেখের দলে আসা, মিরাজের না থাকা; কারণ বললেন রাজ্জাক

নাইম শেখের দলে আসা, মিরাজের না থাকা; কারণ বললেন রাজ্জাক

নাইম শেখের দলে আসা, মিরাজের না থাকা; কারণ বললেন রাজ্জাক

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার পর এই প্রথম গণমাধ্যমের সামনে হাজির এলেন নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক।  মোহাম্মদ নাইম শেখ বিপিএলে ভালো করে দলে আসলেন। তবে কম্বিনেশনের ভাবনায় বিসিবি দলে রাখেনি মেহেদী হাসান মিরাজকে। বিপিএলে টপ স্কোরার হয়ে পুরষ্কার পেলেন নাইম, মেহেদীকে দিয়ে মিরাজের অভাব কাটাতে চায় বাংলাদেশ। 

গতকাল ১৩ই ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ফরম্যাটের দলেই নেই সাকিব আল হাসানের নাম। অধিনায়ক হিসাবে আছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলে পারফর্ম করে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ করে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আলিস আল ইসলাম। টি-টোয়েন্টি দলে আবার ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।  টি-টোয়েন্টির দলে মেহেদী হাসান মিরাজের অভাব শেখ মেহেদীকে দিয়ে পূরণ করতে চায় বাংলাদেশ। বিপিএলে ১০ ইনিংসে মোট ২৭৬ রান নিয়ে নাইম শেখ আছেন শীর্ষে। ভালো খেলার পুরষ্কারই নাইম পেলেন।  নাইম শেখের দলে আসা, মিরাজ কেন নেই? এসব প্রশ্নের উত্তরে আব্দুর রাজ্জাকের বক্তব্য, 
'নাইম শেখ আসলে বিপিএলে ভালো খেলছে লিডারবোর্ডে খুব ভালো অবস্থানে আছে। মিরাজ হচ্ছে, দুইটা অফ স্পিনার এখন টি-টোয়েন্টিতে রাখা একটু কঠিন। মেহেদী হাসান খুবই ভালো করছে। সে টি-টোয়েন্টির জন্য আমাদের বিশেষজ্ঞ। যে কারণে মেহেদী আছে, মিরাজ নেই।' 
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।