লাঞ্চের আগেই বাংলাদেশ প্যাকেট

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 15 minutes ago
লাঞ্চের আগেই বাংলাদেশ প্যাকেট

লাঞ্চের আগেই বাংলাদেশ প্যাকেট

লাঞ্চের আগেই বাংলাদেশ প্যাকেট

ঢাকা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য ছিল লিড বাড়ানোর। জাকিরের কল্যাণে সকালের শুরুটাও ছিল দারুণ। কিন্তু হঠাৎই ছন্দপতন। মুমিনুল হক সকালের সেশনে নতুন করে নেমে কেবল ২৫ মিনিট কাটিয়ে যান উইকেটে। মুশফিক খেলতে পারেননি ১২ বলের বেশি। দ্রুতই ফিরতে হয় দিপু, সোহানকে। ২৬ রান স্কোরবোর্ডে তুলতেই পাঁচ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। প্রথম ঘন্টায় এলোমেলো হয়ে শেষপর্যন্ত তারা গুটিয়ে যায় ১৪৪ রানে। ফিফটি করেছেন ওপেনার জাকির, তবে লড়াই করতে পারেননি আর কেউ। এজাজ প্যাটেল একাই দখলে নিয়েছেন টাইগারদের ৬ উইকেট।

একা হাতে লড়াই চালিয়ে জাকির হাসান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তার তৃতীয় ফিফটি। দলের বাকিদের কাছ থেকে তেমন একটা সাহায্য পেলেন না মোটেও। লড়াই যা করার, ব্যাটিংয়ে একাই করলেন জাকির। ওপেনিংয়ে নেমে আজ আউট হয়েছেন নবম ব্যাটার হিসাবে। জাকিরের বিদায়ের পর বাংলাদেশের ইনিংস যায়নি বেশিদূর। সকাল থেকে মোট ১১৫ মিনিট খেলতে পারে বাংলাদেশ, আর তাতেই হারায় বাকি থাকা ৮ উইকেট। ২৭ ওভারে রান সংগ্রহ করে ১০৬। শেষপর্যন্ত ১৪৪ রানে থামা বাংলাদেশ কিউইদের দিয়েছে ১৩৭ রানের টার্গেট। আগের দিন মুমিনুল হক কোনো রান না করেই ছিলেন অপরাজিত। আজ সকালের শুরু থেকেই সাউদির পেস আর এজাজের স্পিনে রীতিমতো ধুঁকতে থাকেন মুমিনুল। এদিন ব্যাট করতে নেমে ২৫ মিনিটের বেশি তিনি উইকেটে থাকতে পারেননি। ঢাকা টেস্টে আরও একবার, দ্বিতীয়বারের মতো মুমিনুল হক উইকেট দিলেন এজাজ প্যাটেলের বলে। প্রথম ইনিংসে পাঁচ করা মুমিনুল এবার আউট হয়েছেন ১০ রানে। দলীয় ৭১ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। মুমিনুলের মতো অভিজ্ঞ ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজ জুড়েই উপহার দিয়েছেন হতাশা। দুই টেস্টের ৪ ইনিংসে একবারও পাননি পঞ্চাশের দেখা। মুমিনুলের দ্রুত বিদায়ের পথেই যেন হাটলেন মুশফিকুর রহিম। আগের ইনিংসে নাটকীয়ভাবে উইকেট হারানো মুশফিকের ব্যাটের দিকে আজ তাকিয়ে ছিল সবাই। মুশফিকুর রহিমও দায়িত্বহীনভাবে আউট হয়ে যান। ইনিংস বড় করার আগেই মুশফিককে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান মিচেল স্যান্টনার। মাথা নিচু করে ড্রেসিংরুমে ফিরতে থাকা মুশফিকের নামের পাশে ১২ বলে ১ চারে ৯ রান। ১১ বলে ৪ রান করে লেগ বিফোরের শিকার হন শাহাদাত হোসেন দিপু। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি দিপু। মুমিনুল, মুশফিকের পর দিপুর দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। সকালের সেশনের ১ ঘন্টা ৫ মিনিট পর ড্রিংক্স ব্রেকে যায় দুই দল। এরপর এজাজ প্যাটেল আসেন অ্যাকশনে, প্রথম বলেই বল আকাশে ভাসিয়ে ক্যাচ হন মেহেদী হাসান মিরাজ। ৩ বল ছিল নুরুল হাসান সোহানের স্থায়ীত্ব। সোহান আগের বলে রিভিউ নিয়ে বেঁচে গেলেও পরের বল আর উইকেট বাঁচাতে পারেননি। এই উইকেটরক্ষক ব্যাটারকে সাজঘরে ফিরতে হয় ডাক হয়ে। ১০ ওভারের মধ্যে মাত্র ২৬ রান তুলতেই সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটার। নাইম হাসানও এদিন বেশ কিছুক্ষণ সঙ্গ দেন জাকিরকে। তবে নাইমের ১৯ বলের ইনিংস থামিয়ে নিজের দখলে তৃতীয় উইকেট নেন স্যান্টনার। উইকেটের আসা-যাওয়া মিছিলের মাঝে দাঁড়িয়ে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার জাকির। একা হাতে লড়াই চালিয়ে জাকির হাসান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তার তৃতীয় ফিফটি। ব্যক্তিগত ৫৯ রানে জাকিরের বিদায়ে পর বেশিদূর এগোয়নি নিউজিল্যান্ডের ইনিংস।  জাকিরকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করা এজাজ প্যাটেল এরপর আউট করেন শরিফুল ইসলামকেও। ১৪৪ রানে অলআউট হওয়া বাংলাদেশের লিড ১৩৬ রানের। সিরিজ সমতায় ফিরতে হলে কিউইদের করতে হবে ১৩৭ রান।