খেলা শুরুর সময় জানা যাবে ১১ টায়

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
খেলা শুরুর সময় জানা যাবে ১১ টায়

খেলা শুরুর সময় জানা যাবে ১১ টায়

খেলা শুরুর সময় জানা যাবে ১১ টায়

এক দিন পর অবশেষে সরেছে ঢাকা টেস্টের পিচ থেকে কাভার। রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ সকাল থেকেই উইকেট এবং আউটফিল্ড পরিদর্শন করছেন। এরপর অনফিল্ড আম্পায়ারদের সাথে আলোচনা করে জানান বেলা ১১ টায় ফের পরিদর্শনে নেমে ম্যাচ শুরুর সময় জানাবেন।

বারবার বৃষ্টির কারণে ২য় দিনের খেলা আর মাঠে গড়ানো সম্ভব নয় দেখে গতকাল খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন দুই আম্পায়ার। আজ সকাল ৯ টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় দিনের খেলা। গতকাল পুরোদিনই ছিল বৃষ্টির দাপট। আজ অবশেষে সকাল ৯টা নাগাদ বৃষ্টি বন্ধ হয়েছে। আকাশে মেঘের আনাগোনাও নেই। উজ্জল পরিষ্কার আকাশ। ধারণা করা হচ্ছে, ১১টা নাগাদ মাঠ খেলার উপর্যুক্ত করে তোলা যাবে এবং এর পরপরই খেলা শুরু করা যাবে। যদিও আউটফিল্ড পুরোপুরি ভেজা। খেলার উপর্যুক্ত করতে বেশ সময়ই লেগে যাওয়ার কথা।  ৯ টা ৫৫ মিনিটে একবার মাঠ পরিদর্শন করে আম্পায়াররা পরবর্তী পরিদর্শনের সময় জানায় সকাল ১১ টায়। তখনই মূলত নিশ্চিত হওয়া যাবে ম্যাচ শুরুর সময়। নিউজিল্যান্ড দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। এরপর আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে। বাংলাদেশ এগিয়ে আছে ১১৭ রানে। টাইগাররা টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭২ রানে। শেষ বিকালে মিরাজ, তাইজুলের স্পিন ঘূর্ণিতে চালকের আসনে ফিরে স্বাগতিকরা।