বিপিএলে ছয় শূন্য শান্ত বললেন, 'আমি সংগ্রাম করেছি'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
বিপিএলে ছয় শূন্য শান্ত বললেন, 'আমি সংগ্রাম করেছি'
বিপিএলে ছয় শূন্য শান্ত বললেন, 'আমি সংগ্রাম করেছি'
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ, আর দিনের হিসাবে ৩৬২ দিন পর শান্ত পেলেন ফিফটির দেখা। সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার ফিফটি পাওয়ার ছক্কাতে বাংলাদেশেরও নিশ্চিত হয় ৮ উইকেটের বিশাল জয়। ম্যাচ সেরার পুরস্কার জেতা শান্ত আসলেন সংবাদ সম্মেলনে। বিপিএলে শান্ত ছিলেন এলোমেলো, হতাশাজনক পারফরম্যান্স তৈরি করেছে প্রশ্ন। তবে প্রশ্নের ভিড়ে নিজের ব্যর্থতাও স্বীকার করে গেলেন। ২০২৪ বিপিএলে সেরা ৫০ রান সংগ্রাহকের মধ্যে কেবল শান্তর নামের পাশেই ছয় শূন্য।
পূর্ণ মেয়াদে অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত প্রথমবারের মতো পেলেন জয়। ব্যাট হাতে নিজেও পেয়েছেন স্বস্তির পঞ্চাশ, ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। আগের ম্যাচে ২২ বলে ২০ রান করা শান্ত আজ জ্বলে ওঠলেন নিজের চেনা মেজাজে। বাংলাদেশের জন্য এই ম্যাচের বড় পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রানে ফেরা। বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে এনে দিলেন ৮ উইকেটের বড় জয়। যা বাংলাদেশ ক্রিকেট দলের এ বছরে পাওয়া প্রথম জয়। ২০১৮ সালের পর টি-টোয়েন্টি ম্যাচে হারালো শ্রীলঙ্কাকে।
তবে এই শান্তই গেল বিপিএলে ছিলেন বিবর্ণ, ১২ ম্যাচে রান পেয়েছেন কেবল ১৭৫। গড় ১৪.৫৮, স্ট্রাইক রেট ৯৩.৫৮। শান্ত বিপিএলে ২৫ টি চার মারতে পারলেও তার ব্যাটে দেখা যায়নি কোনো ৬। এ ব্যাপারের বাংলাদেশ অধিনায়ক জানালেন ৬ মারাটা তার ইনিংসে গুরুত্বপূর্ণ কিছু না,'আপনাদের মাধ্যমেই জেনেছি। নিজেও জানতাম না। অনেক সময় আসলে কখন ব্যাট করছি কত স্ট্রাইকরেটে ব্যাট করছি তা জরুরি। বিপিএলে আমি সংগ্রাম করেছি স্ট্রাইকরেট ভালো ছিল না।'অধিনায়ক হিসেবে প্রথম জয়, রান পেলেন, কেমন লাগল? 'খুবই ভালো। সবাই দলের জন্য খেলছে এটা গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে আমরা যেভাবে কামব্যাক করেছি এটা সবাইকে বাড়তি একটা বিশ্বাস দিয়েছে যে কামব্যাক করতে পারি। দুই ম্যাচই দল হিসেবে আমরা ভালো খেলেছি। আলাদা কাউকে কৃতিত্ব দিতে চাই না। পুরো দলকে কৃতিত্ব দিতে চাই।' 'অধিনায়কত্ব বাংলাদেশ দলের জন্য করা অবশ্যই আনন্দ দেয়। তিন ফরম্যাটেই এখন হওয়ায় বাড়তি কিছু কাজ করছে। আগে যখন করেছি তখনও দায়িত্ব নিয়ে করার চেষ্টা করছি। আলাদা কিছু যে করছি এমন কিছু ছিল না।'
নেক্সট ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী শান্ত জানালেন আরও ভালো প্ল্যান করে আসবেন মাঠে, 'অবশ্যই আমার মনে হয় ভালো একটা কামব্যাক করলাম। ভালো চিন্তায় আছি। পরের ম্যাচে আবার ভালো প্ল্যান করে আসতে হবে প্ল্যান কাজে লাগাতে হবে। যদি পারি তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল হবে।'
