বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সর ডাচ-বাংলা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সর ডাচ-বাংলা
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সর ডাচ-বাংলা
আগামীকাল (৪ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পুর্নাঙ্গ সিরিজ। ৩ টি করে টি-টোয়েন্টি, ওয়ানডের পর ২ টি টেস্ট খেলবে দুই দল। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক। এছাড়া গুরুত্বপূর্ণ এই সিরিজে পাওয়ার্ড বাই স্পন্সর হিসাবে আছে রকেট, কো-স্পন্সর হিসাবে আছে নেক্সাস-পে। বাংলাদেশ ক্রিকেটের সাথে ডাচ-বাংলা ব্যাংকের জুটির ইতিহাস সুদীর্ঘ। ২০০০ সালে, বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী টেস্টে টাইটেল স্পন্সর ছিল ডাচ-বাংলা ব্যাংক। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। এরপর তাঁরা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক। ৩ টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর ২ টি টেস্ট আছে এই সফরে। ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু, শেষ ৩০ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্ট দিয়ে। টি-টোয়েন্টি সিরিজের ১ম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে, শেষ ম্যাচ বিকাল ৩ টা থেকে। ওয়ানডে সিরিজের ১ম দুই ম্যাচ বেলা আড়াইটায় শুরু হবে, ২ টেস্টের মত ৩য় ওয়ানডেও শুরু সকাল ১০ টায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি- ১ম টি-টোয়েন্টি- ৪ মার্চ, সিলেট ২য় টি-টোয়েন্টি- ৬ মার্চ, সিলেট ৩য় টি-টোয়েন্টি- ৯ মার্চ, সিলেট ১ম ওয়ানডে- ১৩ মার্চ, চট্টগ্রাম ২য় ওয়ানডে- ১৫ মার্চ, চট্টগ্রাম ৩য় ওয়ানডে- ১৮ মার্চ, চট্টগ্রাম ১ম টেস্ট- ২২-২৬ মার্চ, সিলেট ২য় টেস্ট- ৩০ মার্চ-৩ এপ্রিল, চট্টগ্রাম।
