বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ৬ ম্যাচের সূচি ঘোষণা

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ৬ ম্যাচের সূচি ঘোষণা

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ৬ ম্যাচের সূচি ঘোষণা

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ৬ ম্যাচের সূচি ঘোষণা

প্রথমবারের মতো সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ঢাকায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

অ্যালিসা হিলির নেতৃত্বে পূর্ণ শক্তির এক দল আসছে ঢাকা সফরে। তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি স্কোয়াডের অন্যতম মুখ। দলে ফেরানো হয়েছে টেইলা ভ্লেমিঙ্ককে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়া লেগ-স্পিনার আলানা কিং বাংলাদেশের কন্ডিশনে উভয় ফরম্যাটেই খেলবেন। আসন্ন সিরিজ অস্ট্রেলিয়ার বাংলাদেশে প্রথম দ্বিপাক্ষিক সফর। অস্ট্রেলিয়া নারী দল বাংলাদেশ সফরে আসবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর জন্যে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ১৭ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ২১ মার্চ শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম ওয়ানডে। দুই দিনের বিরতির পর দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ। ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই শুরু হবে সকালে সাড়ে ৯টায়। তিন ম্যাচের ৫০ ওভারের এই সিরিজ আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। ২০ ওভারের এই ম্যাচগুলো শুরু হবে বেলা ১২টা থেকে। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুই ম্যাচের মাঝে থাকবে একদিন করে গ্যাপ। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।

অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি-

২১ মার্চ- ১ম ওয়ানডে ২৪ মার্চ- ২য় ওয়ানডে ২৭ মার্চ- ৩য় ওয়ানডে ৩১ মার্চ- ১ম টি-টোয়েন্টি ২ এপ্রিল- ২য় টি-টোয়েন্টি ৪ এপ্রিল- ৩য় টি-টোয়েন্টি