আমেরিকার প্রস্তুতি সিলেটে নিচ্ছে বাংলাদেশ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
আমেরিকার প্রস্তুতি সিলেটে নিচ্ছে বাংলাদেশ

আমেরিকার প্রস্তুতি সিলেটে নিচ্ছে বাংলাদেশ

আমেরিকার প্রস্তুতি সিলেটে নিচ্ছে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ৩ রানের পরাজয় টাইগারদের। ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না, এমন ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট কেমন হবে, জানালেন টাইগার হেড কোচ। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ মোট চারটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে, ৭ জুন ডালাসে হবে সেই খেলা। তার দুই দিন পরে নিউ ইয়র্কে বাংলাদেশের লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

২০ ওভারের সংক্ষিপ্ত সংস্করণে ২০২২ সালের জুলাইয়ের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজে হারেনি বাংলাদেশ দল। এই সময়ের মধ্যে পাঁচ সিরিজের চারটি জিতেছে তারা। ড্র করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ অ্যাওয়ে সিরিজ। জয় পাওয়া চার সিরিজের একটি আবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে, ৩-০ ব্যবধানে। প্রথম দুই ম্যাচে সেরা একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পেসারের সাথে ছিল দুই স্পিনার। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ২৪০ বলে দুই দল পেয়েছে মোট ৪০৯ রান। পরের ম্যাচে ১১ বল বাকি থাকতেই আসে ৩৩৫ রান।  বিশ্বকাপ উইকেট কি অনেকটা সিলেটের মতোই থাকবে? সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহের কাছে এমন কিছু জাানতে চাওয়া,
'বিশ্বকাপে আমেরিকায় আমরা কেমন উইকেট পাব জানি না। তাই আমি ভালো উইকেটে খেলে প্রস্তুতি নিতে চাই। আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আমেরিকায়। কেউ জানে না কেমন হবে, কারণ সেখানে তেমন খেলা হয়নি। আমি যতটা জানি অন্য জায়গা থেকে পিচ বানিয়ে নিয়ে ওখানে বসাবে। আশা করছি অস্ট্রেলিয়ার পিচের মতো হবে। নিউ সাউথ ওয়েলসে দেখেছি ব্যাটাররা স্বাধীনতা নিয়ে খেলেছে। সেখান থেকে কিছুটা ইনফরমেশন পেয়েছি। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিব।'
বিশ্বকাপের ভাবনায় ভালো, রান বন্যার উইকেটে শ্রীলঙ্কা সিরিজ খেলছে বাংলাদেশ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ যুক্তরাষ্ট্রে। ডালাসে ৭ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১০ জুন নিউ ইয়র্কে নাজমুল হোসেন শান্তদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।