খালেদ আহমেদের অভিষেক, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
খালেদ আহমেদের অভিষেক, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

খালেদ আহমেদের অভিষেক, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

খালেদ আহমেদের অভিষেক, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ। এই ম্যাচেও জয় না পেলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুববে লিটন দাসের দল। এমন গুরুত্বপূর্ণে ম্যাচেও টস হারলেন বাংলাদেশ ক্যাপ্টেন, সালমান আগার আমন্ত্রণে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৯২তম খেলোয়াড় হিসেবে পেসার সৈয়দ খালেদ আহমেদের অভিষেক।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ফলে তিন ম্যাচের এই সিরিজে এরই মধ্যে ২–০ ব্যবধানে হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আজ জিতলে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচবে টাইগাররা। 

সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে পেশিতে চোট পাওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শরিফুল ইসলামকে। শরিফুলের চোটে দেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। 

৩২ বছর বয়সী পেসার খালেদ দেশের হয়ে ১৬টি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন। মুস্তাফিজের ইনজুরির কারণে স্কোয়াডে যুক্ত হওয়া, এবার শরিফুলের ছিটকে যাওয়া আশীর্বাদ হয়ে এসেছে খালেদের জন্য। 

আরব আমিরাত সিরিজে টানা ৩ ম্যাচেই টস হারেন লিটন দাস, পাকিস্তানে এসেও টসে জয়হীন। এ নিয়ে টানা ৬ টি-টোয়েন্টিতে টসভাগ্য লিটনের পক্ষে আসেনি। বাংলাদেশের মতো পাকিস্তান একাদশেও এসেছে এক পরিবর্তন। অভিজ্ঞ হারিস রউফ বিশ্রামে, তার জায়গায় খেলছেন তরুণ পেসার আব্বাস আফ্রিদি। 

বাংলাদেশ একাদশ- 

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ , হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

পাকিস্তান একাদশ-

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, খুশদিল শাহ, শাদাব খান, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি ও হাসান আলি।