ফারুক আহমেদের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফারুক আহমেদের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট

ফারুক আহমেদের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট

ফারুক আহমেদের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন। তাকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা ও বিসিবি সভাপতির পদ থেকে অপসারণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন ফারুক আহমেদ। হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দিয়েছে।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ ফিরে পেতে ফারুক আহমেদের দায়ের করা রিট শুনলেন না হাইকোর্ট। রিটটি শুনানির জন্য হাইকোর্টে গেলে বিচারপতিরা তা খারিজ করে দেন এবং আবেদনটি ফেরত পাঠান। আবেদনের বিষয়ে তারা কোনো সংশ্লিষ্টতা পাননি। 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়ার পর তার শূন্যস্থানে পরিচালক হয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল নতুন বোর্ড সভাপতির দায়িত্ব পপান। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচন হয়েছেন আমিনুল ইসলাম।

রোববার হাইকোর্টে দায়ের করা ফারুক আহমেদের রিটে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়। 

এনএসসি থেকে প্রথমে ফারুক আহমেদকে দায়িত্ব ছাড়ার অনুরোধ করে। তাই বাধ্য হয়ে তার পরিচালক মনোনয়ন বাতিল করে। এরমধ্যে আমিনুল ইসলাম বুলবুল দু'টি বোর্ড মিটিংও করেছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ীই ফারুককে বাতিল ও বুলবুলকে যুক্ত করা। আইনসম্মতভাবেই আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে।