আনুষ্ঠানিকভাবে বিসিবির পরিচালক হলেন আমিনুল বুলবুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আনুষ্ঠানিকভাবে বিসিবির পরিচালক হলেন আমিনুল বুলবুল

আনুষ্ঠানিকভাবে বিসিবির পরিচালক হলেন আমিনুল বুলবুল

আনুষ্ঠানিকভাবে বিসিবির পরিচালক হলেন আমিনুল বুলবুল

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে ঘোষণা করা হয়েছে। বিসিবির গঠনতন্ত্র মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেলেন। তার কাঁধেই উঠতে যাচ্ছে বিসিবি সভাপতির দায়িত্ব, এই ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। 

কিছু সময়ের মধ্যেই বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। এর আগে আমিনুল ইসলামকে এনএসসি মনোনীত পরিচালক ঘোষণা করা হয়। 

বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোয়ন বাতিল করার আগেই (এনএসসি) আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির কাউন্সিলরের চিঠি দেয় এনএসসি। এবার কাউন্সিলরশিপ অনুমোদন করে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিল এনএসসি।

এর আগে সন্ধ্যায় ৮ পরিচালক এনএসসিতে চিঠি দিয়ে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। রাতেই ফারুককে দেওয়া পরিচালক মনোনয়ন বাতিলের ঘোষণা দেয় এনএসসি। আজ তাই নতুন কাউকে সভাপতি হিসেবে খুঁজে নিতে বিসিবির গঠনতন্ত্র মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেলেন আমিনুল ইসলাম বুলবুল।