পাকিস্তান সিরিজ শেষ শরিফুল ইসলামের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান সিরিজ শেষ শরিফুল ইসলামের

পাকিস্তান সিরিজ শেষ শরিফুল ইসলামের

পাকিস্তান সিরিজ শেষ শরিফুল ইসলামের

আগের ম্যাচে পাওয়া চোটের কারণে পেসার শরিফুল ইসলাম আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না। পেশীর চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। 

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা শরিফুল ইসলানের ইনজুরি ইস্যুতে বিসিবির বিবৃতিতে বলেছেন, 'শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যান সহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়ে।'

'ইনজুরির ফলে, বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে যথাযথ পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য শরিফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য খেলার বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।'

শরিফুলের অভাব গতকালের ম্যাচেই টের পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন, মাত্র ৩ বল করতেই শরিফুল ইনজুরড হয়ে যাওয়ায় বোলিং ইনিংসে পিছিয়ে যায় বাংলাদেশ। শরিফুলকে বাংলাদেশ দল এবার পাবে না হোয়াইটওয়াশ এড়ানোর মিশনেও। 

আগামীকাল রোববার লাহোরের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। আরব আমিরাত থেকে জয়ের খোঁজে থাকা বাংলাদেশ দল দেশে ফেরার আগে বাকি থাকা এক ম্যাচে যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে চায়।