আবার ব্যর্থ বিজয়, সাদমানের ব্যাটে বাড়ছে লিড
-
1
স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি
-
2
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
-
3
ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স
-
4
নিউজিল্যান্ড সফরে হতাশ দক্ষিণ আফ্রিকা
-
5
আইপিএলের মাঝপথে ক্যাম্প ছাড়লেন কামিন্স, চূড়ান্ত স্ক্যান শেষে ফিরবেন এপ্রিলেই
আবার ব্যর্থ বিজয়, সাদমানের ব্যাটে বাড়ছে লিড
আবার ব্যর্থ বিজয়, সাদমানের ব্যাটে বাড়ছে লিড
গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করলো ৪৮৫। ১০ রানের লিড পেয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই হারায় এনামুল হক বিজয়ের উইকেট। সেট হয়েও ইনিংস বড় করতে পারলেন না মুমিনুল হক। এরপর অবশ্য আরেক ওপেনার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর প্রতিরোধ।
এনামুল হক বিজয় গল টেস্টের দুই ইনিংসেই চরমভাবে ব্যর্থ। প্রথম ইনিংসে ১০ বল খেলে হয়েছেন ডাক, পরের ইনিংসে ২০ বল খেলে অবশ্য রান পেয়েছেন ৪। তিনে নেমে সেট হয়ে যাওয়া মুমিনুল হক উইকেট হারান চা বিরতির ঠিক আগ মুহূর্তে। ২২ ওভার খেলা বাংলাদেশ ২ উইকেট হারিয়ে করলো ৬৫ রান।
সাদমান ইসলাম ৪৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২ রান নিয়ে অপরাজিত থেকে চা ব্রেকের পর আবার ব্যাটিংয়ে নামবেন। বাংলাদেশের লিড ৭৫ রানের।
ওপেনার এনামুল হক বিজয় আউট হওয়ার পর সাদমান ইসলাম আর মুমিনুল হক ৩৬ রানের জুটি গড়েন। চা বিরতির আগ পর্যন্ত ২২ ওভারে বাংলাদেশের রান ৬৫। সাদমান ৬৭ বলে ৪৪, মুমিনুলের বিদায়ের পর তাকে সঙ্গ দেওয়া নাজমুল হোসেন শান্ত ২ রানে অপরাজিত।
এর আগে নাইম হাসান দখলে নেন টেস্ট ক্যারিয়ারের ৪র্থ ফাইফার। দেশের বাইরে এই প্রথম পেলেন ৫ উইকেট। ৪৩.২ ওভার বল করা নাইম ১২১ রানের বিনিময়ে শিকার করেন পাঁচ উইকেট। এ নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি তার দ্বিতীয়। ১৩১.২ ওভার খেলে ৪৮৫ রানে অলআউট লঙ্কানরা।
