পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
-
1
জরাজীর্ণতার আড়ালে গৌরবগাথা, সংস্কারের অপেক্ষায় সিলেট জেলা স্টেডিয়াম
-
2
রাতের কাণ্ডে শাস্তি পেলেও রক্ষা ব্রুক-বেথেলের, সতর্কবার্তায় শেষ ব্যবস্থা
-
3
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন
-
4
শ্রীলঙ্কার ফাস্ট বোলিং ঐতিহ্যে নতুন চ্যালেঞ্জে রায়ান ভ্যান নিকার্ক
-
5
অস্ট্রেলিয়ার সফর, জিম্বাবুয়ে ক্রিকেটের পুনর্জাগরণের সূচনা
পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব কিংস। ম্যাচে লজ্জার রেকর্ড গড়া শ্রেয়াস আইয়ারদের ৮ উইকেটে হারিয়ে ২০২৫ আইপিএল ফাইনালের টিকিট কাটলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পাঞ্জাব কিংসকে উড়িয়ে ৯ বছর পর আইপিএল ফাইনালে ভিরাট কোহলিরা। জশ হ্যাজেলউডদের আগুনে বোলিং পারফরম্যান্সের পর ফিল সল্টের ঝড়ো ব্যাটিংয়ের কোনও জবাব পাঞ্জাবের কাছে ছিল না। শেষপর্যন্ত সল্ট অপরাজিত রইলেন ২৭ বলে ৫৬ রানে।
আরসিবির বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে পাঞ্জাব কিংসের ব্যাটাররা। ১০১ রান করতেই শেষ হয়ে যায় কিংসের ইনিংস। আইপিএলের প্লে-অফের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে কম রানের ইনিংস। সহজ টার্গেট টপকাতে নেমে ওপেনার ভিরাট কোহলি ১২, তিনে নামা মায়াঙ্ক আগারওয়াল ব্যক্তিগত ১৯ রানে উইকেট হারান।
আরেক ওপেনার ফিল সল্ট ফিফটি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৮৪ রানে ২য় উইকেট হারানোর পর শেষদিকে সল্টকে সঙ্গ দেওয়া অধিনায়ক রজত পাতিদার ৮ বলে খেলেন ১৫ রানের ক্যামিও। ফলে ১০ ওভার বাকি থাকতেই ৮ উইকেটের রোমাঞ্চকর জয়ে ফাইনালে পৌঁছে যায় আরসিবি।
দীর্ঘ ৯ বছর পরে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে মোট চারবার আইপিএলের ফাইনালে উঠল আরসিবি। আগের তিনবার অবশ্য রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কোহলিদের।
