তামিমদের আগে ব্যাটিংয়ে পাঠালেন বিজয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
তামিমদের আগে ব্যাটিংয়ে পাঠালেন বিজয়

তামিমদের আগে ব্যাটিংয়ে পাঠালেন বিজয়

তামিমদের আগে ব্যাটিংয়ে পাঠালেন বিজয়

বিপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। টস জিতেছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। সিদ্ধান্ত জানালেন আগে বোলিং করার।

মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়। এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলনেতা এনামুল হক বিজয়। দীর্ঘ অপেক্ষার পর বিপিএল দিয়েই ক্রিকেটে ফেরা তামিমের। আগের ম্যাচে খেলেছেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। রংপুর রাইডার্সের বিপক্ষে জিতেছে তার দলও।  টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই জিতবে। 

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে, খালেদ আহমেদ ও রাকিবুল হাসান। 

খুলনা টাইগার্স একাদশ-

এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাই হোপ (উইকেটকিপার), এভিন লুইস, আফিফ হোসেন, ফাহিম আশরাফ, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, ওশানে থমাস, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।