বিপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। টস জিতেছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। সিদ্ধান্ত জানালেন আগে বোলিং করার।
মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়। এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলনেতা এনামুল হক বিজয়। দীর্ঘ অপেক্ষার পর বিপিএল দিয়েই ক্রিকেটে ফেরা তামিমের। আগের ম্যাচে খেলেছেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। রংপুর রাইডার্সের বিপক্ষে জিতেছে তার দলও। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই জিতবে।