ত্রিনিবাগোর সাথে আনুষ্ঠানিক চুক্তি মিরাজের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 2 ঘন্টা আগে
ত্রিনিবাগোর সাথে আনুষ্ঠানিক চুক্তি মিরাজের

ত্রিনিবাগোর সাথে আনুষ্ঠানিক চুক্তি মিরাজের

ত্রিনিবাগোর সাথে আনুষ্ঠানিক চুক্তি মিরাজের

  বর্তমান বাংলাদেশ দলেও তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড়। সবার ছোট হলেও ঠিকই পাল্লা দিয়ে যাচ্ছেন বড়দের সাথে। সাম্প্রতিক পারফরম্যান্স তো সেটাই বলে। বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের এই সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজের অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে যায়গা করে নিয়েছিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি আসর বিপিএলে। যায়গা করে নেন জাতীয় দলেও। তারই ধারাবাহিকতায় ওয়েষ্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পান এই অলরাউন্ডার। শাহরুখ খানের মালিকানাধীন ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’ এরই মধ্যে নিজেদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজে মিরাজের সাথে আনুষ্ঠানিক চুক্তির খবর নিশ্চিত করে। মেহেদী মিরাজ এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১২ টি। যার ইকোনোমি ছিলো ৭.৪। ডুয়াইন ব্রাভোর নেতৃত্বাধীন ত্রিনিবাগো নাইট রাইডার্স দলের বাকী সদস্যরা হল- ব্রেন্ডন ম্যাককুলাম, সুনিল নারিন, হাশিম আমলা, জ্যাবন সার্লেস, উইলিয়ামস পারকিনস, ড্যারেন ব্রাভো, কলিন মুনরো, কেভন কুপার, মেহেদী মিরাজ, দীনেশ রামদিন, নিকিতা মিলার, এন্ডারসন পিলিপ, রোনস্ফোর্ড বেটন, তারিক হামজা, খারি প্যেরে এবং সাদাব খান।