তিন ম্যাচ পর অবশেষে টসে হারলেন শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
তিন ম্যাচ পর অবশেষে টসে হারলেন শান্ত

তিন ম্যাচ পর অবশেষে টসে হারলেন শান্ত

তিন ম্যাচ পর অবশেষে টসে হারলেন শান্ত

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই সিলেট ঘুরে এবার চট্টগ্রামের মাঠে। নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্টে দলকে জেতাতে পারেননি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ হারের হতাশা ঘুচাতে মরিয়া টাইগাররা জয়ে রাঙিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে চায়। 

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডের মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দু'দল মুখোমুখি হবে আজ বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াই’টায়। টসে জিতলেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস, সিদ্ধান্ত জানালেন আগে ব্যাট করার। বাংলাদেশের সেরা একাদশে দুই স্পিনারের সাথে খেলছে তিন পেসার।  প্রায় ৩ মাস পর ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। নেপিয়ারে গত বছর ডিসেম্বরেই সবশেষ ফিফটি ওভার ক্রিকেট খেলেছেন ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে ওয়ানডে রেকর্ডটা বেশ খারাপ বাংলাদেশের। ওয়ানডে বিশ্বকাপের আগে ও পড়ে খেলা দুইটি সিরিজই হেরেছে টাইগাররা। তবে আছে সুখস্মৃতিও, নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশে চার পেসারের তোপে স্বাগতিকরা টিকেছে স্রেফ ৩১.৪ ওভার, রান করতে পারে কেবল ৯৮। যাদের কাছে সিরিজের প্রথম দুই ম্যাচে পাত্তা পায়নি বাংলাদেশ। তাদের কি না কেবল ৯৮ রানে অলআউট করে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার অবশ্য বদলেছে প্রতিপক্ষ, শ্রীলঙ্কার জন্যও লড়াইটা সহজ হবে না। 

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।  শ্রীলঙ্কা একাদশ- কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়াঙ্গে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।