টি-টোয়েন্টি দলে ফিরলেন মাহমুদউল্লাহ, নতুন মুখ আলিস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি দলে ফিরলেন মাহমুদউল্লাহ, নতুন মুখ আলিস

টি-টোয়েন্টি দলে ফিরলেন মাহমুদউল্লাহ, নতুন মুখ আলিস

টি-টোয়েন্টি দলে ফিরলেন মাহমুদউল্লাহ, নতুন মুখ আলিস

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ২ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দুই ফরম্যাটের দলেই নেই সাকিব আল হাসানের নাম। অধিনায়ক হিসাবে আছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলে পারফর্ম করে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ করে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আলিস আল ইসলাম। টি-টোয়েন্টি দলে আবার ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।  বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম। ১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। ১ মার্চ পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। ৩ টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর ২ টি টেস্ট আছে এই সফরে। ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু, শেষ ৩০ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্ট দিয়ে। টি-টোয়েন্টি সিরিজের ১ম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে, শেষ ম্যাচ বিকাল ৩ টা থেকে। ওয়ানডে সিরিজের ১ম দুই ম্যাচ বেলা আড়াইটায় শুরু হবে, ২ টেস্টের মত ৩য় ওয়ানডেও শুরু সকাল ১০ টায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি- ১ম টি-টোয়েন্টি- ৪ মার্চ, সিলেট ২য় টি-টোয়েন্টি- ৬ মার্চ, সিলেট ৩য় টি-টোয়েন্টি- ৯ মার্চ, সিলেট ১ম ওয়ানডে- ১৩ মার্চ, চট্টগ্রাম ২য় ওয়ানডে- ১৫ মার্চ, চট্টগ্রাম ৩য় ওয়ানডে- ১৮ মার্চ, চট্টগ্রাম ১ম টেস্ট- ২২-২৬ মার্চ, সিলেট ২য় টেস্ট- ৩০ মার্চ-৩ এপ্রিল, চট্টগ্রাম।