টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, যা বলছে বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 55 মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, যা বলছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, যা বলছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, যা বলছে বিসিবি

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ২৪ বলে খেলেছেন হার-না-মানা ৫১ রানের ইনিংস। ৩৮ ছুঁইছুঁই রিয়াদ এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়ে ভাসছেন প্রশংসার বন্যায়। নানা অনিশ্চিয়তাই থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে রিয়াদকে আর ভাবতে হচ্ছে না। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অভিজ্ঞ রিয়াদকে ‘অটোমেটিক চয়েজ’ হিসেবে দেখছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

মাহমুদউল্লাহ রিয়াদের বর্তমান পারফরম্যান্স ওঁ ফিটনেস নিয়ে সন্দেহ-সংশয় নেই। বিসিবি চায় দুর্দান্ত রিয়াদকে নিয়েই বিশ্বকাপের বিমানে বসতে। মাহমুদউল্লাহ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ করেছেন ৩২৮ রান নিয়ে। তার ব্যাটিং গড় ছিল ৫৪.৬৬। একটি করে সেঞ্চুরি ও ফিফটির সঙ্গে তার স্ট্রাইক রেটও ছিল সাড়া জাগানো ৯১.৬২। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ২২ ছক্কা হাঁকিয়েছেন তিনিই।  ভারতের এই মেগা টুর্নামেন্টে দলের সেরা পারফরমার হিসেবে রিয়াদ নিজেকে প্রমাণ করেছেন। এবার তাঁকে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ‘অটোমেটিক চয়েস’ হিসেবে দেখছে বিসিবি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদের স্কোয়াডে থাকার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, 
‘কী বলব? রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। খেয়াল করে দেখবেন, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইক রেট ছিল, এটা দুর্দান্ত। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে এমনি চলে আসে। আর এখন তো প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, অটোমেটিক চয়েস। এ কারণে তাকে এ মুহূর্তে সুযোগ পাবে কি পাবে না এ প্রশ্নটা উঠছে না। সে ভালো করছে। এখন সে পারফরমার, অটোমেটিক্যালি সে দলে আসবে। দ্বিতীয় কিছু চিন্তার অবকাশ নেই।’
২০২৩ বিশ্বকাপ আসরে যার সুযোগ পাওয়া নিয়েই ছিল ঘোর অনিশ্চয়তা। এবার তাকে নিয়েই অগ্রিম বার্তা দিয়ে রাখল বিসিবি। তাই সুযোগটা হয়তো নিতেও পারেন নানা বঞ্চনার শিকার হয়ে ফিরে এসেও দুর্দান্ত পারফর্ম করা মাহমুদুল্লাহ। এবারের বিপিএলে ফরচুন বরিশালের জার্সি গায়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা রিয়াদের সংগ্রহ মোট ১০৪ রান। তবে রিয়াদকে চেনা ছন্দে দেখা গেছে সিলেটের বিপক্ষে ৩০ জানুয়ারির ম্যাচে। ১৭ ওভার শেষে ১৩৪ রানে থাকা ফরচুন বরিশালের সংগ্রহ ২০ ওভারে ১৮৬’তে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আরও একবার ফিনিশিংয়ে রিয়াদের প্রশংসনীয় ইনিংস। ২৪ বলে খেলা ৫১ রানের হার-না-মানা ইনিংসেই বরিশাল পাহাড় সম টার্গেট ছুড়ে দেয় সিলেটের সামনে।