তামিমকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে চট্টগ্রাম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
তামিমকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে চট্টগ্রাম

তামিমকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে চট্টগ্রাম

তামিমকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে চট্টগ্রাম

টেবিলের উপরের দিকে তাকালে ৪ জয় ও ১ হার নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নামটা সবার প্রথমে দেখা যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম এতটাই ভালো খেলছে, ধারাবাহিকতা মেনে চলছে। আজকেও দিনের প্রথম ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে দলটি। চট্টগ্রামের পক্ষে দুই ব্যাটার ফিফটির দেখা পেয়েছেন। এর একজন ওপেনার তানজিদ তামিম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তানজিদ জানালেন, জয়ের আলাদা কোনো রহস্য নেই। বরং দল হয়ে খেলতে পারাটা সাফল্যের পেছনের কারণ বলছেন তিনি। যা এর আগে চট্টগ্রামের আইরিশ অলরাউন্ডার কুর্টিস ক্যাম্ফারও বলেছিলেন। আজ ৩ চার ও ২ ছয়ে ৪০ বলে ৫০ রান করে আউট হয়েছেন তানজিদ। এর আগের ম্যাচে ৪৯ রানে আউট হয়েছিলেন তিনি। গণমাধ্যমের করা প্রশ্নে জানালেন, সামনের ম্যাচগুলো হাতে থাকলে, শেষ করেই আসতে চান। স্ট্রাইক রেট ধরে খেলা নাকি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং, কোনটি থাকে তানজিদের দায়িত্ব? তিনি বলেন, “এখন যে অবস্থা, আমি পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করছি। যদি স্ট্রাইক রেট নিয়ে ভাবতাম, যেমন উইকেট ছিল, সেটি প্রেফার করেনি। এজন্য হয়তোবা অমন খেলিনি। যেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ্‌। উইকেট যেমন প্রেফার করে, তেমন খেলতে পারলে ভালো। আমার জন্য ভালো, দলের জন্যও ভালো।” তানজিদকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বলেও জানালেন, “আমি যে ধরনের ক্রিকেটার, আমাকে দল থেকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হইছে নিজের মতো খেলার। চেষ্টা করছি সেভাবে খেলার।”